রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
পোস্টাল ব্যালটে ভোট দিতে ২ লাখ ২৩ হাজার ৪৭১ প্রবাসীর নিবন্ধন বায়তুল মোকাররমের সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়নে ১৯৯ কোটি টাকার প্রকল্প প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৪ লাখ টাকার অনুদান একটা গোষ্ঠী ধর্মের নামে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়: মির্জা ফখরুল সীমান্তে মাদকবিরোধী অভিযানে রামু বিজিবির হাতে চালকসহ ইয়াবা জব্দ চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় সেচ্ছাসেবক দল নেতা নিহত আইএলওর কনভেনশন অনুসমর্থনে ইইউর অভিনন্দন শিক্ষা ভবনের সামনে নিরাপত্তা জোরদার করলো পুলিশ সিলেট কেন্দ্রীয় কারাগার–১ এ বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ,দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের স্বীকৃতি পেলেন কারা কর্মকর্তা–কর্মচারীরা শুটিং শেষে চেনা যাচ্ছে না সালমান খানকে, চমকে গেল ভক্তরা

৪০ বছর বঞ্চিত ইবতেদায়ি শিক্ষকরা, অবশেষে খুলছে ভাগ্য

ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের এমপিওভুক্তির প্রস্তাবের ফাইলে নিজের শেষ কর্মদিবসে স্বাক্ষর করে গেছেন বিদায়ি শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। এখন প্রধান উপদেষ্টার অনুমোদন পেলেই এই শিক্ষকরা এমপিওভুক্ত হবেন। এর ফলে দীর্ঘ ৪০ বছর পর এক হাজার ৫১৯ ইবতেদায়ি মাদরাসার ছয় হাজারের বেশি শিক্ষকের ভাগ্য খুলতে যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
বিদায়ি শিক্ষা উপদেষ্টা এমপিওভুক্ত (বেসরকারি) শিক্ষকদের জন্যও সুখবর দিয়ে গেছেন। শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়িভাড়াসহ অন্যান্য ভাতা বাড়ছে বলে জানিয়েছেন তিনি। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ওয়াহিদউদ্দিন মাহমুদকে বিদায় এবং নতুন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে ওয়াহিদউদ্দিন মাহমুদ এসব কথা জানান।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েই দুপুর ১২টায় সচিবালয়ে নিজ দপ্তরে আসেন নতুন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

বিদায়ি উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম, সাধ্যমতো এ বছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকুলন করা যায়, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যত দূর পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page