বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা ১৬ ডিগ্রিতে নামল ঢাকার তাপমাত্রা, বাড়ছে শীতের দাপট আমার ভোটে হাত দিলে খবর আছে: জামায়াত আমির চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাটে দু’ সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষ: ধারালো অস্ত্রাঘাতে নিহত ১, আহত ২০ নওগাঁ-(৪) মান্দা আসনে এনসিপির মনোনয়ন পেলেন ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি ব্যারিস্টার আতীকুর রহমান আতিকের কাশিমপুরে বিজিবির যৌথ অভিযানে মাদক সম্রাজ্ঞী আঁখিসহ আটক ৮  সুন্দরগঞ্জে সরকারি কলেজের শিক্ষকদের সঙ্গে বিএনপির প্রার্থীর মতবিনিময় সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আরিফের জানাজা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মওলানা ভাসানী সেতু সড়কে ‘লাল নিশান’

সাত দিনে ৭৭ মিনিট বিঘ্ন হবে বাংলাদেশ স্যাটেলাইটের সেবা

সব স্যাটেলাইটের জন্য সৌর ব্যতিচার একটি সাধারণ মহাকাশীয় ঘটনা। যা বছরে দুইবার ঘটে থাকে। মূলত, সূর্য—পৃথিবী এবং অন্য কোনো গ্রহ মহাকাশযানের মধ্যে অবস্থান করলে তাদের মধ্যে সরাসরি যোগাযোগ বিঘ্নিত হয়। তখন সূর্যের তীব্র বিকিরণ রেডিও সংকেতকে দুর্বল বা বিকৃত করে দেয়। এর ফলে মহাকাশযানের সঙ্গে সরাসরি যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। বাংলাদেশ স্যাটেলাইট -১ এর ক্ষেত্রেও সৌর ব্যতিচারের কারণে আগামী ১৩ মার্চ পর্যন্ত ৭ দিনে মোট ৭৭ মিনিট সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। সংস্থাটির জনসংযোগ মুখপাত্র ওমর হায়দার জানান, সৌর ব্যতিচারের কারণে স্যাটেলাইট নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটে থাকে। বাংলাদেশ স্যাটেলাইট -১ এর ক্ষেত্রে সৌর ব্যতিচারের কারণে গতকাল ৭ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত প্রতিদিন কিছু সময় ধরে সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে।

সৌর ব্যতিচারের কারণে স্যাটেলাইট সম্প্রচার বিঘ্ন ঘটার সম্ভাব্য সময়সূচি হচ্ছে — ৭মার্চ সকাল ৯টা ৫৩ মিনিট থেকে সকাল ১০টা ১ মিনিট, ৮ মার্চ সকাল ৯টা ৫২ মিনিট থেকে ১০ টা ২ মিনিট মোট ১০ মিনিট (এরইমধ্যে সম্পন্ন হয়েছে), ৯ মার্চ ৯টা ৫১ মিনিট থেকে ১০ টা ৩ মিনিট মোট ১২ মিনিট, ১০ মার্চ ৯টা ৫০ মিনিট থেকে ১০ টা ৩ মিনিট মোট ১৩ মিনিট, ১১ মার্চ ৯ টা ৫০ মিনিট থেকে ১০ টা ৩ মিনিট মোট ১৩ মিনিট, ১২ মার্চ ৯টা ৫০ মিনিট থেকে ১০ টা ২ মিনিট মোট ১২ মিনিট এবং ১৩ মার্চ ৯টা ৫১ মিনিট থেকে ১০ টা মোট ৯ মিনিট।
তবে বিএসসিএল ব্যতিচার সতর্কভাবে পর্যবেক্ষণ করবে বলেও জানানো হয়েছে।

প্রসঙ্গত, দেশের প্রথম স্যাটেলাইট বাংলাদেশ স্যাটেলাইট-১ এর মাধ্যমে বর্তমানে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্প্রচার ও টেলিযোগাযোগ সেবা দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page