বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ মিনিটের ব্যবধানে সিলেটে দুইবার ভূমিকম্প পেশাগত দক্ষতা বৃদ্ধির আহ্বান সেনাপ্রধানের নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা ১৬ ডিগ্রিতে নামল ঢাকার তাপমাত্রা, বাড়ছে শীতের দাপট আমার ভোটে হাত দিলে খবর আছে: জামায়াত আমির চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাটে দু’ সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষ: ধারালো অস্ত্রাঘাতে নিহত ১, আহত ২০ নওগাঁ-(৪) মান্দা আসনে এনসিপির মনোনয়ন পেলেন ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি ব্যারিস্টার আতীকুর রহমান আতিকের কাশিমপুরে বিজিবির যৌথ অভিযানে মাদক সম্রাজ্ঞী আঁখিসহ আটক ৮  সুন্দরগঞ্জে সরকারি কলেজের শিক্ষকদের সঙ্গে বিএনপির প্রার্থীর মতবিনিময়

ওয়েস্ট এন্ড হাই স্কুল এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মো: মোস্তাফিজুর রহমান, (বিশেষ প্রতিনিধি) :

রাজধানী ঢাকার অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান ওয়েস্ট এন্ড হাই স্কুল (স্থাপিত ১৯২০) এর প্রাক্তন ছাত্রদের সংগঠন “ওয়েস্ট এন্ড হাই স্কুল এলামনাই এসোসিয়েশন” এর উদ্যোগে ৮ই মার্চ ২০২৫ তারিখে স্কুল প্রাঙ্গণে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ১৯৭০ ব্যাচ থেকে শুরু করে ২০২৪ সালের ব্যাচের অনেক প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রাণবন্ত এই আয়োজন এক মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্ট এন্ড হাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রাক্তন ছাত্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি এ এফ এম আব্দুর রহমান, সাবেক সভাপতি জনাব মীর আশারাফ আলী আজম এবং বর্তমান প্রধান শিক্ষক মোঃ এস এম সুমন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব জুলফিকার আলী মবু (১৯৭৮ ব্যাচ)।

ইফতারের আগে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে প্রয়াত প্রাক্তন ছাত্র ও শিক্ষকদের রূহের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করতে একে অপরের পাশে থাকারও আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page