বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কলকাতায় আসছে মেসি, শহর জুড়ে উৎসবের আমেজ ৫ মিনিটের ব্যবধানে সিলেটে দুইবার ভূমিকম্প পেশাগত দক্ষতা বৃদ্ধির আহ্বান সেনাপ্রধানের নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা ১৬ ডিগ্রিতে নামল ঢাকার তাপমাত্রা, বাড়ছে শীতের দাপট আমার ভোটে হাত দিলে খবর আছে: জামায়াত আমির চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাটে দু’ সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষ: ধারালো অস্ত্রাঘাতে নিহত ১, আহত ২০ নওগাঁ-(৪) মান্দা আসনে এনসিপির মনোনয়ন পেলেন ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি ব্যারিস্টার আতীকুর রহমান আতিকের কাশিমপুরে বিজিবির যৌথ অভিযানে মাদক সম্রাজ্ঞী আঁখিসহ আটক ৮ 

বনানীতে সড়ক দুর্ঘটনায় পোশাকশ্রমিকের মৃত্যু, সড়ক অবরোধ

রাজধানীর বনানীতে চেয়ারম্যান বাড়ি এলাকায় একজন নারী পোশাকশ্রমিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক নারী পোশাকশ্রমিক। এর প্রতিবাদে পোশাকশ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত পোশাকশ্রমিকের নাম মিনারা আক্তার। আহত আরেক পোশাকশ্রমিকের নাম সুমাইয়া আক্তার। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকেই শ্রমিকেরা সড়ক অবরোধ করে রেখেছেন।
জানা যায়, শ্রমিকদের বিক্ষোভের কারণে বনানী এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। দুইটি গার্মেন্টসের শ্রমিকরা এই আন্দোলন করছেন। তাদের রাস্তা অবরোধের কারণে বনানী এক্সপ্রেসওয়েসহ গুলশান এলাকায় ব্যাপকভাবে যান চলাচল ব্যাহত হচ্ছে। এর ফলে মহাখালী, বনানী, গুলশান ও কাকলি এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ডিএমপি ট্রাফিকের গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মফুদুল ইসলাম বলেন, শ্রমিকদের আন্দোলনের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। তবে যাত্রীদের যেন ভোগান্তি না হয় গাড়ি ডাইভারশন করে দিচ্ছি। কিছু গাড়ি ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে, কিছু গাড়ি রামপুরা রোড এবং প্রগতি সরণি দিয়ে যেতে দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page