বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কলকাতায় আসছে মেসি, শহর জুড়ে উৎসবের আমেজ ৫ মিনিটের ব্যবধানে সিলেটে দুইবার ভূমিকম্প পেশাগত দক্ষতা বৃদ্ধির আহ্বান সেনাপ্রধানের নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা ১৬ ডিগ্রিতে নামল ঢাকার তাপমাত্রা, বাড়ছে শীতের দাপট আমার ভোটে হাত দিলে খবর আছে: জামায়াত আমির চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাটে দু’ সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষ: ধারালো অস্ত্রাঘাতে নিহত ১, আহত ২০ নওগাঁ-(৪) মান্দা আসনে এনসিপির মনোনয়ন পেলেন ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি ব্যারিস্টার আতীকুর রহমান আতিকের কাশিমপুরে বিজিবির যৌথ অভিযানে মাদক সম্রাজ্ঞী আঁখিসহ আটক ৮ 

সুনামগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সীমান্তে ভারতীয় পাথরবাহী গাড়ি থেকে চাঁদা আদায়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোহাম্মদ আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় মধ্যনগর উপজেলার মহিষখলা বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী ওই এলাকার হোসেনপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সীমান্তে ভারতীয় পাথরবাহী গাড়ি থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে গত কিছুদিন ধরে স্থানীয় বিএনপির ছাত্রদল নেতা হারুনুর রশীদ গ্রুপ ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হযরত আলীর গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল।
এর ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় মহিষখলা বাজারে দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হলে হযরত আলী গ্রুপ হারুনের লোকজনকে ধাওয়া করে। এতে হারুন গ্রুপ পালিয়ে যায়। তবে ইফতারের পর হারুন গ্রুপের শতাধিক লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মহিষখলা বাজারে এসে হযরত আলী গ্রুপের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় নিরীহ পথচারী মোহাম্মদ আলী দেশীয় অস্ত্রের আঘাতে নিহত হন ও অর্ধশতাধিক লোক আহত হন। এ সময় স্থানীয় দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

এ ঘটনার পরপরেই মধ্যনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজীব রহমান ঢাকা পোস্টকে বলেন, সন্ধ্যায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং মোহাম্মদ আলী নামে একজন গুরুতর আহত হন। এক ঘণ্টা পর তিনি মারা গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page