বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ মিনিটের ব্যবধানে সিলেটে দুইবার ভূমিকম্প পেশাগত দক্ষতা বৃদ্ধির আহ্বান সেনাপ্রধানের নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা ১৬ ডিগ্রিতে নামল ঢাকার তাপমাত্রা, বাড়ছে শীতের দাপট আমার ভোটে হাত দিলে খবর আছে: জামায়াত আমির চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাটে দু’ সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষ: ধারালো অস্ত্রাঘাতে নিহত ১, আহত ২০ নওগাঁ-(৪) মান্দা আসনে এনসিপির মনোনয়ন পেলেন ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি ব্যারিস্টার আতীকুর রহমান আতিকের কাশিমপুরে বিজিবির যৌথ অভিযানে মাদক সম্রাজ্ঞী আঁখিসহ আটক ৮  সুন্দরগঞ্জে সরকারি কলেজের শিক্ষকদের সঙ্গে বিএনপির প্রার্থীর মতবিনিময়

হোয়াটসঅ্যাপের নিরাপত্তা নিয়ে চিন্তিত? কী করবেন জেনে নিন

হোয়াটসঅ্যাপ এখন শুধু ব্যক্তিগত চ্যাটের জন্য নয়, অফিস ও ব্যবসার ক্ষেত্রেও অপরিহার্য হয়ে উঠেছে। তবে প্রায়ই শোনা যায় হোয়াটসঅ্যাপও আর নিরাপদ নেই! হ্যাকিং, ডেটা চুরি বা ম্যালওয়্যার আক্রমণের মতো সমস্যাগুলো দিন দিন বাড়ছে। তাই এটি ব্যবহারে সাবধানতা অবলম্বন করা জরুরি। আজ আপনাকে জানাবো হোয়াটসঅ্যাপ নিরাপদ রাখার সহজ ও কার্যকর কিছু উপায়।
একাধিক ডিভাইসে হোয়াটসঅ্যাপ ওয়েব খোলা রাখবেন না

অনেকেই কম্পিউটার বা ল্যাপটপে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করেন, কিন্তু ব্যবহার শেষে লগআউট করতে ভুলে যান। এতে আপনার ব্যক্তিগত বার্তাগুলো অন্যের হাতে পড়ার সম্ভাবনা থাকে। তাই হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করার পর অবশ্যই লগআউট করা উচিত।
টু-স্টেপ ভেরিফিকেশন চালু করুন

হোয়াটসঅ্যাপের অন্যতম গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা হল টু-স্টেপ ভেরিফিকেশন। এটি চালু করলে, আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে হলে শুধু ওটিপি নয়, আপনাকে একটি গোপন পিনও দিতে হবে। এতে হ্যাকিংয়ের ঝুঁকি অনেকটাই কমে যায়।
কেউ যদি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার অন্য ডিভাইসে ব্যবহার করতে চায়, তাহলে তাকে এই পিন দিতে হবে।
হোয়াটসঅ্যাপে ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি লক দিন

ফোনের অন্যান্য অ্যাপে লক দেওয়ার মতো হোয়াটসঅ্যাপেও ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি লক ব্যবহার করা যায়। এটি চালু করলে, কেউ আপনার ফোন হাতে পেলেও হোয়াটসঅ্যাপ খুলতে পারবে না।

এতে হোয়াটসঅ্যাপ খুলতে গেলে প্রতিবার ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি লাগবে, যা আপনার তথ্যের নিরাপত্তা নিশ্চিত করবে।

হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তার কারণে এটি সাইবার অপরাধীদের অন্যতম লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। তাই একটু সচেতন হলে সহজেই নিজের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা সম্ভব। উপরের নিয়মগুলো অনুসরণ করলে আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহারের সময় নিরাপদ থাকতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page