বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ মিনিটের ব্যবধানে সিলেটে দুইবার ভূমিকম্প পেশাগত দক্ষতা বৃদ্ধির আহ্বান সেনাপ্রধানের নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা ১৬ ডিগ্রিতে নামল ঢাকার তাপমাত্রা, বাড়ছে শীতের দাপট আমার ভোটে হাত দিলে খবর আছে: জামায়াত আমির চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাটে দু’ সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষ: ধারালো অস্ত্রাঘাতে নিহত ১, আহত ২০ নওগাঁ-(৪) মান্দা আসনে এনসিপির মনোনয়ন পেলেন ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি ব্যারিস্টার আতীকুর রহমান আতিকের কাশিমপুরে বিজিবির যৌথ অভিযানে মাদক সম্রাজ্ঞী আঁখিসহ আটক ৮  সুন্দরগঞ্জে সরকারি কলেজের শিক্ষকদের সঙ্গে বিএনপির প্রার্থীর মতবিনিময়

টাকা নিয়ে রেজিস্ট্রেশন করেননি শিক্ষক, বিপাকে শিক্ষার্থী

পটুয়াখালীর বাউফলে এক শিক্ষার্থীর কাছ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবম শ্রেণির রেজিস্ট্রেশন ফি নেওয়ার পরও রেজিস্ট্রেশন না হওয়ায় বিপাকে পড়েছেন ওই শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর নাম মাসুমা বেগম। তিনি উপজেলার উত্তর দাসপাড়া দাখিল মাদরাসার শিক্ষার্থী।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ সংক্রান্ত অভিযোগ লিখিত আকারে দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা মাফুজা বেগম।

নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না হওয়ায় শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ওই মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত সুপার মো. মাসুম বিল্লাহ ও জুনিয়র মৌলভী আইয়ুব আলীর অবহেলার কারণে রেজিস্ট্রেশন হয়নি দাবি ওই শিক্ষার্থীর অভিভাবকের।
ভুক্তভোগী পরিবার জানায়, উত্তর দাসপাড়া দাখিল মাদরাসার জুনিয়র মৌলভী আইয়ুব আলী ওই শিক্ষার্থীর কাছ থেকে রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত ফি গ্রহণ করলেও তা সংশ্লিষ্ট বোর্ড বা কর্তৃপক্ষের কাছে জমা দেননি। নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পর ওই শিক্ষার্থী বোর্ড থেকে রেজিস্ট্রেশন না হওয়ার বিষয়টি জানতে পারেন। এতে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থী মাসুমা বেগম বলেন, পরিবারের সবার অমতে মায়ের সাপোর্টে অনেক কষ্টে পড়াশোনা চালিয়ে গেছি। তাদের টাকা লাগবে তারা বলতে পারতো। এভাবে আমার শিক্ষাজীবন কেন হুমকির মুখে ফেললেন তারা?
অভিযোগ অস্বীকার করে শিক্ষক আইয়ুব আলী বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। এ কাজের দায়িত্ব আমার না।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আমিনুল ইসলাম বলেন, অভিযোগ খতিয়ে দেখা হবে এবং সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page