বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাটে দু’ সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষ: ধারালো অস্ত্রাঘাতে নিহত ১, আহত ২০ নওগাঁ-(৪) মান্দা আসনে এনসিপির মনোনয়ন পেলেন ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি ব্যারিস্টার আতীকুর রহমান আতিকের কাশিমপুরে বিজিবির যৌথ অভিযানে মাদক সম্রাজ্ঞী আঁখিসহ আটক ৮  সুন্দরগঞ্জে সরকারি কলেজের শিক্ষকদের সঙ্গে বিএনপির প্রার্থীর মতবিনিময় সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আরিফের জানাজা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মওলানা ভাসানী সেতু সড়কে ‘লাল নিশান’ পদত্যাগ করছেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ শাকিব নির্ভরতা ‘সুসংবাদ নয়’ বললেন অপু বিশ্বাস রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে সিইসি

দ্বিধা’য় শাকিব-ইধিকার ভরপুর রোম্যান্স!

আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে মেগাস্টার শাকিব খানের ছবি ‘বরবাদ’। সিনেমাটিতে ঢালিউড কিং এর সঙ্গে জুটি বেঁধেছেন ওপার বাংলার নায়িকা ইধিকা পাল। সেই ছবির প্রথম গানের ঝলক প্রকাশ্যে এসেছে; যেখানে দেখা মিলল শাকিব-ইধিকার ভরপুর রোম্যান্স!
ইতোমধ্যে রোম্যান্টিক ধাঁচের এ গানটির ঝলক দেখে অপেক্ষার প্রহর গুনছেন দর্শক-শ্রোতারা। ইনামুল তাহসীনের কথায় প্রীতম হাসানের কণ্ঠ ও মিউজিকে গানটি শিরোনাম হচ্ছে ‘দ্বিধা’। গত বুধবার গানের কয়েক ঝলক সামাজিক মাধ্যমে প্রকাশ করেন শাকিব খান।
প্রকাশের পর দর্শক বলছে, চলতি বছরের সেরা রোমান্টিক গান হতে পারে এটি! গানটিতে শাকিবের লুক দেখেও মোহিত হয়েছেন দর্শকেরা।

জানা গেছে, আগামী ১৪ মার্চ রিয়েল এনার্জি প্রডাকশন ও গায়ক প্রীতম হাসানের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে ‘দ্বিধা’। এর আগে মেহেদী হাসান হৃদয় পরিচালিত এ ছবিটির টিজার গেল সপ্তাহেই প্রকাশ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page