বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাটে দু’ সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষ: ধারালো অস্ত্রাঘাতে নিহত ১, আহত ২০ নওগাঁ-(৪) মান্দা আসনে এনসিপির মনোনয়ন পেলেন ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি ব্যারিস্টার আতীকুর রহমান আতিকের কাশিমপুরে বিজিবির যৌথ অভিযানে মাদক সম্রাজ্ঞী আঁখিসহ আটক ৮  সুন্দরগঞ্জে সরকারি কলেজের শিক্ষকদের সঙ্গে বিএনপির প্রার্থীর মতবিনিময় সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আরিফের জানাজা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মওলানা ভাসানী সেতু সড়কে ‘লাল নিশান’ পদত্যাগ করছেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ শাকিব নির্ভরতা ‘সুসংবাদ নয়’ বললেন অপু বিশ্বাস রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে সিইসি

বাংলাদেশে ধর্ষণ, নারী নিপীড়নের বিরুদ্ধে লন্ডনে প্রতিবাদ

বাংলাদেশে ধর্ষণ, নারী নিপীড়ন, মব কিলিং, চাঁদাবাজি, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা ও স্বরাষ্ট্র উপদেষ্টার অপসাররে দাবিতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও প্রগতিশীল সংগঠনগুলোর আহ্বানে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) স্থানীয় সময় বিকেলে লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার চত্বরে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে প্রতিবাদ সভা শুরু হয়।

সাংস্কৃতিক কর্মী অসীমা দেবের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রফিকুল হাসান খান জিন্না। এরপর উদীচী শিল্পীগোষ্ঠী ও সত্যেন সেন পারফর্মিং আর্টসের শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় পথনাট্য ও সংগীত। শিল্পীরা অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া ছিনতাই, চাঁদাবাজি, নারী নিপীড়ন ও উগ্রবাদীদের দ্বারা শিক্ষক হয়রানির চিত্র তুলে ধরেন।
জনগণের জানমালের নিরাপত্তা দিতে সরকারের ব্যর্থতার বিবরণ তুলে ধরে বক্তব্য দেন দেওয়ান গৌস সুলতান, শেখ নূরুল ইসলাম, আবু মুসা হাসান, নাজমা বেগম, সৈয়দা নাজনিন সুলতানা শিখা, স্মৃতি আজাদ, উর্মি মাজহার, ফয়েজুর রহমান খান, আলিমুজ্জামান, অ্যাডভোকেট মুজিবুল হক মনি, সাবেক ডেপুটি মেয়র শহিদ আলী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাদ হোসেন, আবিদ আলী, ড. আনিসুর রহমান আনিস, সৈয়দ এনামুল ইসলাম, আব্দুল আহাদ চৌধুরী, নজরুল ইসলাম অকিব প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page