বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাটে দু’ সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষ: ধারালো অস্ত্রাঘাতে নিহত ১, আহত ২০ নওগাঁ-(৪) মান্দা আসনে এনসিপির মনোনয়ন পেলেন ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি ব্যারিস্টার আতীকুর রহমান আতিকের কাশিমপুরে বিজিবির যৌথ অভিযানে মাদক সম্রাজ্ঞী আঁখিসহ আটক ৮  সুন্দরগঞ্জে সরকারি কলেজের শিক্ষকদের সঙ্গে বিএনপির প্রার্থীর মতবিনিময় সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আরিফের জানাজা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মওলানা ভাসানী সেতু সড়কে ‘লাল নিশান’ পদত্যাগ করছেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ শাকিব নির্ভরতা ‘সুসংবাদ নয়’ বললেন অপু বিশ্বাস রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে সিইসি

ইসি সিদ্ধান্ত নিলে সব পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত নিলে দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল হবে। যদি কমিশন মনে করে সবগুলোই বাতিল হবে।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নিবন্ধনের গণবিজ্ঞপ্তির বর্তমান অবস্থান জানতে চাইলে তিনি বলেন, রিট হয়েছে। আদালত থেকে রুলের আদেশ এখনো আসেনি। আসলে সেটা দেখার পর বলতে পারব। সুনির্দিষ্টভাবে আদেশ না দেখে বলা যাবে না। নিবন্ধন দলগুলো যদি চায়, শর্ত পূরণ হলে দেওয়া হবে। যদি না চায় তাহলে তো লাগবে না।
তিনি বলেন, আগামী সপ্তাহে রায়ের কপি হয়ত পাব, তখন বলতে পারব। আমরা একটা খসড়া দাঁড় করেছি পর্যবেক্ষকদের জন্য। কিছু-কিছু পর্যবেক্ষক তো বাতিল হবেই। যদি কমিশন মনে করে সবগুলো বাতিল হবে তো বাতিল হবে। আমরা বিদ্যমান নীতিমালা ও সংস্কার কমিশনের প্রস্তাব অনুসারে এগুচ্ছি।
তিনি আরও বলেন, ভোটকেন্দ্র নীতিমালা নিয়েও কথা বলেছি। একটা খসড়া দাঁড় করাতে চাচ্ছি। সীমানা নির্ধারণ নিয়ে এখনো কোনো আপডেট নেই।

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন বিষয়ে অনেকেই তো বিতর্কিত। নির্বাচন সংশ্লিষ্ট যারা ছিলেন নিঃসন্দেহে বিতর্কিত। ভবিষ্যতে যাতে বিতর্কের সৃষ্টি না হয়, অস্বচ্ছতা যেন না হয়, সেজন্য আমরা সর্বতোভাবে প্রস্তুতি নিচ্ছি। ইনশাল্লাহ বিতর্কের সৃষ্টি হবে না।

তিনি বলেন, যারা বিতর্কিত ছিলেন তাদের বিষয়ে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছেন, তাদের তো চাকরি চলে গেছে। শাস্তিমূলক ব্যবস্থা হোক বা প্রতিরোধমূলক ব্যবস্থা হোক, সরকারও নিচ্ছে কমিশনও নিচ্ছে। ভবিষ্যতে হবে না এমনটাই মনে করি। সুনির্দিষ্ট পদ পদবির বিষয় না। একটা সুন্দর স্বচ্ছ নির্বাচন এবং নজিরবিহীন সুন্দর নির্বাচনের জন্য যা যা করা প্রয়োজন নির্বাচন কমিশন তা করতে প্রতিজ্ঞাবদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page