শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়, চলবলা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার ২০২৬ সালের রমজান কবে? ওমানে নিহত মা-ছেলেসহ ৩ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান থাইল্যান্ডে আবারও ভেঙে পড়ল ক্রেন, নিহত ২ জুবিন গার্গ এর করুণ মৃত্যুর আসল কারণ জানাল সিঙ্গাপুরের পুলিশ নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু মীরসরাই-সীতাকুন্ড সহ পুরো চট্টগ্রাম ব্যাপী ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, উদ্বিগ্ন প্রশাসন ও প্রকৃত সংবাদকর্মীরা অশালীন’ পরামর্শ দিয়ে বিপাকে হানি সিং

ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ

ঈদুল ফিতরের ছুটি দুই দিন বাড়ানোর দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে ইউটা কারখানার শ্রমিকরা মহাসড়কটি অবরোধ করেন।

পুলিশ, শ্রমিক ও এলাকাবাসী জানান, এবার ঈদুল ফিতরের ছুটি ১০ দিনের ঘোষণা দেয় কারখানা কর্তৃপক্ষ। কিন্তু গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকার ইউটা কারখানার শ্রমিকরা তা মেনে নেননি। ঈদে ১০ দিনের পরিবর্তে ১২ দিন ছুটির দাবি জানান শ্রমিকরা। কিন্তু শ্রমিকদের দাবি কারখানা কর্তৃপক্ষও মেনে নেয়নি। এ নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শ্রমিকরা হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় প্রায় এক ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
জয়দেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, সারা দেশেই ঈদের ছুটি ১০ দিন করা হয়েছে। কিন্তু ইউটা কারখানার শ্রমিকরা তা না মেনে ১২ দিনের দাবি করেন। একপর্যায়ে তারা মহাসড়কটি অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page