বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু সাজিদকে উদ্ধারে ৪০ ফুট গর্ত থেকে খোঁড়া হচ্ছে সুরঙ্গ কলকাতায় আসছে মেসি, শহর জুড়ে উৎসবের আমেজ ৫ মিনিটের ব্যবধানে সিলেটে দুইবার ভূমিকম্প পেশাগত দক্ষতা বৃদ্ধির আহ্বান সেনাপ্রধানের নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা ১৬ ডিগ্রিতে নামল ঢাকার তাপমাত্রা, বাড়ছে শীতের দাপট আমার ভোটে হাত দিলে খবর আছে: জামায়াত আমির চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাটে দু’ সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষ: ধারালো অস্ত্রাঘাতে নিহত ১, আহত ২০ নওগাঁ-(৪) মান্দা আসনে এনসিপির মনোনয়ন পেলেন ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি ব্যারিস্টার আতীকুর রহমান আতিকের

লিবিয়া থেকে ফিরেছেন আরও ১৬১ বাংলাদেশি

লি‌বিয়া থেকে বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে দেশে ফিরেছের আরও ১৬১ বাংলাদেশি। তারা লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইটে দেশে (ইউজেড২২২) ফিরেছেন।
দেশে ফেরা এসব বাংলাদেশিদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

এর আগে, স্থানীয় সময় বুধবার (১৯ মার্চ) রাতে ত্রিপোলীর বাংলাদেশ দূতাবাস জানায়, বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার অব্যাহত প্রচেষ্টা এবং আইওএমের সহায়তায় বেনগাজী থেকে বিপদগ্রস্ত ১৬১ বাংলাদেশি নাগরিককে দেশে পাঠানো হয়েছে। আইওএমর ভাড়া করা লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইট (ইউজেড২২২) বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার বিকেল সাড়ে ৫টায় উড্ডয়ন করেছে এবং বৃহস্পতিবার আনুমানিক সকাল সাড়ে ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় অবতরণ করবে বলে আশা করা যাচ্ছে।
এছাড়া, আগামী ২৬ মার্চ লিবিয়া থেকে আরেকটি ফ্লাইটে আনুমানিক ১৬০ বাংলাদেশিকে নিরাপদে দেশে প্রত্যাবাসনের জন্য দুতাবাস স্থানীয় কর্তৃপক্ষ এবং আইওএমের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page