রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
গ্রিসের উপকূলে নৌকাডুবে ১৮ অভিবাসন প্রত্যাশী নিহত চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা : ইসি সানাউল্লাহ পোস্টাল ব্যালটে ভোট দিতে ২ লাখ ২৩ হাজার ৪৭১ প্রবাসীর নিবন্ধন বায়তুল মোকাররমের সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়নে ১৯৯ কোটি টাকার প্রকল্প প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৪ লাখ টাকার অনুদান একটা গোষ্ঠী ধর্মের নামে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়: মির্জা ফখরুল সীমান্তে মাদকবিরোধী অভিযানে রামু বিজিবির হাতে চালকসহ ইয়াবা জব্দ চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় সেচ্ছাসেবক দল নেতা নিহত আইএলওর কনভেনশন অনুসমর্থনে ইইউর অভিনন্দন শিক্ষা ভবনের সামনে নিরাপত্তা জোরদার করলো পুলিশ

ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুর গ্রেপ্তার

কুমিল্লার চৌদ্দগ্রামে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে তার শ্বশুর ছেরু মিয়াকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২২ মার্চ) সকালে চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ছেরু মিয়া চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর এলাকার বাসিন্দা।

চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন চৌধুরী  বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সাত মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে ওমান প্রবাসীর সঙ্গে ওই নারীর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর শাশুড়ির অসুস্থতার কথা বলে শ্বশুর নববধূকে তার বাবার বাড়ি থেকে নিজেদের বাড়িতে নিয়ে যান। চার মাস আগে ওমান থেকে ছুটিতে দেশে ফেরে তার স্বামী নববধূর সঙ্গে স্বাভাবিকভাবে সংসার করতে থাকেন। সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে স্বামী তার স্ত্রীকে একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে আল্ট্রাসনোগ্রাফি করালে সাত মাসের অন্তঃসত্ত্বা বলে রিপোর্ট দেন চিকিৎসক।
এরপর ওই নববধূ তার শ্বশুরের দ্বারা একাধিকবার ধর্ষণের শিকার হওয়ার বিষয়টি স্বামীকে জানান। এতে উলটো নববধূকে বেধড়ক পিটিয়ে জখম করার অভিযোগ ওঠে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

ওসি হিলাল উদ্দিন চৌধুরী বলেন, ভুক্তভোগী ওই গৃহবধূ থানায় মামলা দায়ের করেছেন। এরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page