বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ মধ্যপ্রাচ্যে যুদ্ধে প্রাণ গেছে বা আহত হয়েছে অন্তত ১১০০ শিশু : ইউনিসেফ ঈদে ১৭ মার্চ থেকে দুটি নৌরুটে লঞ্চ-স্টিমার সার্ভিস চালু ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই : ক্রীড়ামন্ত্রী আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি সংসদ অধিবেশনে ড. ইউনূস-জাইমাসহ আরো রয়েছেন যারা স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী ছুটির দিনে জ্বালানি তেল নিয়ে সরকারের জরুরি নির্দেশনা

বাবা-ছেলের ভালোবাসার কোনো সীমা নেই : বুবলী

বাবা-মায়ের সঙ্গে সব বাচ্চাদের এক আলাদা মায়া থাকে। শত ব্যস্ততার মাঝেও দিনে শেষে যখন বাচ্চাদের সঙ্গে বাবার দেখা হয় তখন যেন সব ক্লান্তি দূর হয়ে যায়। সাধারণ মানুষের পাশাপাশি তারকারও এর বাইরে নয়।
সম্প্রতি ঢাকায় সিনেমার চিত্রনায়ক শাকির খানকে দেখা যায় তার ছোট ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন উপলক্ষ্যে তার সঙ্গে খুনসুটিতে মেতেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো শেয়ার করেছেন অভিনেত্রী বুবলী তথা শাকিবের প্রাক্তন স্ত্রী ও বীরের মা।
শেয়ার করা ছবিতে দেখা যায়, বাবা ছেলে বেশ হাসিখুশি ভাবে ধরা দিয়েছেন। জন্মদিনের কেকেও রয়েছে আলাদা এক ছোঁয়া সাদা কালারের বাইক কেক। কেক কেটে বীরকে খাইয়ে দিচ্ছেন শাকিব খান। এখানে যেন তিনি একজন মেগাস্টার না হয়ে বাবার দায়িত্ব পালন করছেন।
এদিকে ছবিগুলো শেয়ার করে বুবলী ক্যাপশনে লিখেছেন, ‘বাবা এবং ছেলের ভালোবাসার কোন সীমা নেই।’ ক্যাপশনের সঙ্গে অভিনেত্রী জুড়ে দিয়েছেন একটি ভালোবাস ইমোজি।

পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনরাও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। একজন লিখেছেন, ‘মাশাআল্লাহ মাশাআল্লাহ বাবা ছেলেকে অসাধারণ লাগছে সারা জীবন বেঁচে থাকুক এই ভালোবাসার বন্ধন।’ আরেকজনের ভাষ্য, ‘মাশাল্লাহ বাবা ছেলের অসাধারণ মুহূর্ত।’

প্রসঙ্গত, ২০১৮ সালের শাকিব খান ও শবনম বুবলী ভালোবেসে বিয়ে করেন। এরপর ২০২০ সালে এ তারকা জুটির কোলজুড়ে আসে শেহজাদ খান বীর। বর্তমানে তাদের বিচ্ছেদ হয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page