রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
গ্রিসের উপকূলে নৌকাডুবে ১৮ অভিবাসন প্রত্যাশী নিহত চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা : ইসি সানাউল্লাহ পোস্টাল ব্যালটে ভোট দিতে ২ লাখ ২৩ হাজার ৪৭১ প্রবাসীর নিবন্ধন বায়তুল মোকাররমের সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়নে ১৯৯ কোটি টাকার প্রকল্প প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৪ লাখ টাকার অনুদান একটা গোষ্ঠী ধর্মের নামে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়: মির্জা ফখরুল সীমান্তে মাদকবিরোধী অভিযানে রামু বিজিবির হাতে চালকসহ ইয়াবা জব্দ চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় সেচ্ছাসেবক দল নেতা নিহত আইএলওর কনভেনশন অনুসমর্থনে ইইউর অভিনন্দন শিক্ষা ভবনের সামনে নিরাপত্তা জোরদার করলো পুলিশ

লাইফ সাপোর্টে তামিম ইকবাল

মোহামেডানের হয়ে ডিপিএলের ম্যাচ খেলতে সাভারের বিকেএসপি মাঠে হাজির হয়েছিলেন তামিম ইকবাল। সেখানেই অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট থেকে সদ্যই সাবেক হয়ে যাওয়া এই তারকা ক্রিকেটার।
প্রাথমিক অবস্থায় তাকে ঢাকায় আনার জন্য হেলিকপ্টার নেওয়া হলেও পরিস্থিতি মোটেই অনুকূলে ছিল না। শেষ পর্যন্ত বিকেএসপির পাশেই ফজিলাতুননেসা হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েছেন তামিম ইকবাল।

এদিকে, তামিম ইকবালের সবশেষ অবস্থা নিয়ে যোগাযোগ করা হয় ডিপিএল সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেলের সঙ্গে।  বর্তমানে সাভারের ফজিলাতুননেসা হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।

প্রসঙ্গত, ডিপিএলের ম্যাচে আজ বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাব। জানা গেছে, টসের সময়ই অসুস্থ হয়ে পড়েন মোহামেডান অধিনায়ক তামিম।
এদিকে, তামিম ইকবালের আকস্মিক অসুস্থতার খবরে আগে থেকে নির্ধারিত বিসিবির বোর্ড মিটিং স্থগিত করা হয়েছে। ঢাকা থেকে ইতোমধ্যে তার ভাই নাফিস ইকবাল এবং স্ত্রী পৌঁছেছেন। মিরপুর থেকে গিয়েছেন বিসিবির পরিচালকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page