রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বায়তুল মোকাররমের সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়নে ১৯৯ কোটি টাকার প্রকল্প প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৪ লাখ টাকার অনুদান একটা গোষ্ঠী ধর্মের নামে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়: মির্জা ফখরুল সীমান্তে মাদকবিরোধী অভিযানে রামু বিজিবির হাতে চালকসহ ইয়াবা জব্দ চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় সেচ্ছাসেবক দল নেতা নিহত আইএলওর কনভেনশন অনুসমর্থনে ইইউর অভিনন্দন শিক্ষা ভবনের সামনে নিরাপত্তা জোরদার করলো পুলিশ সিলেট কেন্দ্রীয় কারাগার–১ এ বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ,দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের স্বীকৃতি পেলেন কারা কর্মকর্তা–কর্মচারীরা শুটিং শেষে চেনা যাচ্ছে না সালমান খানকে, চমকে গেল ভক্তরা বিশ্বকাপের প্রস্তুতিতে কারস্টেনকে যুক্ত করল নামিবিয়া

মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন কুষ্টিয়ার মিঠুন

ঈদ উৎসব ঘিরে সারা দেশে চলছে দেশের জনপ্রিয় ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২’। এর আওতায় মার্সেল ব্র্যান্ডের একটি ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেয়েছেন মিরপুর কুষ্টিয়ার মিঠুন আলী।
সম্প্রতি আলমডাঙ্গা উপজেলা পরিষদ মাঠে আন্ষ্ঠুানিকভাবে মিঠুন আলীর হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মার্সেলের হেড অব বিজনেস মো. মতিউর রহমান, মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক সাউথ জোনের ইনচার্জ নুরুল ইসলাম রুবেল, ব্র্যান্ড ম্যানেজার উদ্দাম হোসেন মৃধা, আলমডাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিয়াস উদ্দীন ও মার্সেল শোরুম মামুন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ফারুক হোসেন প্রমুখ।

জানা গেছে, ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ এর আওতায় চলতি বছরের ঈদুল আজহা পর্যন্ত দেশের যে কোনো শোরুম থেকে মার্সেল ব্র্যান্ডের ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন ও সিলিং ফ্যান কিনে ১০ লাখ টাকা পর্যন্ত ক্যাশ ব্যাক পাওয়ার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। এ ছাড়া পাচ্ছেন লাখ লাখ টাকার ক্যাশ ভাউচারসহ নিশ্চিত উপহার।
এই সুবিধার আওতায় চলতি মাসের ১২ তারিখে আলমডাঙ্গা শহরের রেল ব্রিজ রোডে মার্সেলের এক্সক্লুসিভ শোরুম ‘মামুন এন্টারপ্রাইজ’ থেকে ৩৬ হাজার ৮৯০ টাকা দিয়ে ২১৩ লিটারের একটি ফ্রিজ কেনেন মিঠুন। কেনার পর তার নাম, মোবাইল নম্বর ও ফ্রিজের মডেল নম্বর ডিজিটাল রেজিস্ট্রেশন করা হয়। কিছুক্ষণ পরেই তার মোবাইলে মার্সেল থেকে ১০ লাখ টাকা পাওয়ার মেসেজ আসে। ঈদের আগে মাত্র একটি ফ্রিজ কিনে এত বিশাল অঙ্কের টাকা পেয়ে তার পরিবারে বইছে খুশির বন্যা।

১০ লাখ টাকা পেয়ে মিঠুন বলেন, একটি ফ্রিজ কিনে এত টাকা একসঙ্গে পাবো তা কখনও কল্পনাই করিনি। মার্সেলের এই টাকায় আমার ভাগ্যের উন্নতি করার চেষ্টা করবো। ক্রেতাবান্ধব এমন মহতি উদ্যোগের জন্য মার্সেল কর্তৃপক্ষকে ধন্যবাদ।

মার্সেলের হেড অব বিজনেস মো. মতিউর রহমান জানান, অনলাইন অটোমেশনের মাধ্যমে গ্রাহকদের আরও দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে মার্সেল। আগের প্রতিটি সিজনে গ্রাহকদের কাছ থেকে মিলেছে অভূতপূর্ব সাড়া। চলমান সিজনেও সারা দেশের ক্রেতাদের থেকে প্রত্যাশিত সাড়া পাওয়া যাচ্ছে।
মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান বলেন, মার্সেল শুধু ব্যবসা করে না। মানুষের আর্থ-সামাজিক উন্নয়নেও কাজ করছে মার্সেল। এরই অংশ হিসেবে মিঠুন আলী আজ ১০ লাখ টাকার মালিক। এই টাকা তার জীবন পুরোপুরি পরিবর্তন করে দেবে সেটাই আমাদের প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page