রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
গ্রিসের উপকূলে নৌকাডুবে ১৮ অভিবাসন প্রত্যাশী নিহত চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা : ইসি সানাউল্লাহ পোস্টাল ব্যালটে ভোট দিতে ২ লাখ ২৩ হাজার ৪৭১ প্রবাসীর নিবন্ধন বায়তুল মোকাররমের সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়নে ১৯৯ কোটি টাকার প্রকল্প প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৪ লাখ টাকার অনুদান একটা গোষ্ঠী ধর্মের নামে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়: মির্জা ফখরুল সীমান্তে মাদকবিরোধী অভিযানে রামু বিজিবির হাতে চালকসহ ইয়াবা জব্দ চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় সেচ্ছাসেবক দল নেতা নিহত আইএলওর কনভেনশন অনুসমর্থনে ইইউর অভিনন্দন শিক্ষা ভবনের সামনে নিরাপত্তা জোরদার করলো পুলিশ

হৃত্বিককে বিয়ে- প্রশ্নই ওঠে না : কারিনা কাপুর

বলিউডে পা রাখার পর থেকেই একের পর এক গুঞ্জনের শিরোনামে ছিলেন কারিনা কাপুর। কখনও তুষার কাপুর, কখনও শাহিদ কাপুর—বিভিন্ন নায়কের সঙ্গে নাম জড়িয়েছে তার।
তবে শাহিদ কাপুরের সঙ্গে সম্পর্কের গভীরতা এতটাই ছিল যে অনেকে ভেবেছিলেন, এই জুটিই পরিণতি পাবে বিয়েতে। তবে শেষমেশ কারিনার মন জয় করলেন সাইফ আলি খান। কিন্তু জানেন কি, শাহিদের আগেও একবার কারিনার সঙ্গে বিয়ের গুঞ্জন উঠেছিল?

সালটা ২০০০। একদিকে হৃতিক রোশনের অভিষেক ছবি ‘কাহো না পিয়ার হ্যায়’ বক্স অফিসে সুপারহিট, অন্যদিকে কারিনা কাপুর ও অভিষেক বচ্চনের ‘রিফিউজি’ প্রত্যাশিত সাফল্য পায়নি। সে সময়েই বলিপাড়ায় শোনা যায়, রোশন পরিবার কারিনাকে খুবই পছন্দ করত এবং তাদের পক্ষ থেকে বিয়ের কথা পর্যন্ত ভাবা হয়েছিল!

কারিনা এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে বলেছিলেন, ‘হৃতিক আর আমার মধ্যে দারুণ বন্ধুত্ব ছিল, যা আমাদের সিনেমায় আসার আগেই গড়ে উঠেছিল। রোশন পরিবার আমায় খুব ভালোবাসত। তবে প্রেমের গুঞ্জন উঠলেও, আমরা তা পাত্তা দেইনি। আর বিয়ের প্রশ্নই ওঠে না! হৃতিককে আমি শুধুই বন্ধু হিসেবে দেখেছি।’
যদিও কারিনার এই বক্তব্য নিয়ে দ্বিমত রয়েছে অনেকের। কেউ কেউ মনে করেন, ব্যক্তিগত সম্পর্ক আড়াল করতেই কারিনা এমন মন্তব্য করেছিলেন। তবে হৃতিক ও কারিনা কখনোই তাদের সম্পর্ক নিয়ে খোলাখুলি কিছু বলেননি। ফলে, সেই সময়ের গুঞ্জন আজও রহস্যই থেকে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page