রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৪ লাখ টাকার অনুদান একটা গোষ্ঠী ধর্মের নামে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়: মির্জা ফখরুল সীমান্তে মাদকবিরোধী অভিযানে রামু বিজিবির হাতে চালকসহ ইয়াবা জব্দ চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় সেচ্ছাসেবক দল নেতা নিহত আইএলওর কনভেনশন অনুসমর্থনে ইইউর অভিনন্দন শিক্ষা ভবনের সামনে নিরাপত্তা জোরদার করলো পুলিশ সিলেট কেন্দ্রীয় কারাগার–১ এ বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ,দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের স্বীকৃতি পেলেন কারা কর্মকর্তা–কর্মচারীরা শুটিং শেষে চেনা যাচ্ছে না সালমান খানকে, চমকে গেল ভক্তরা বিশ্বকাপের প্রস্তুতিতে কারস্টেনকে যুক্ত করল নামিবিয়া তুরাগে আবাসিক ভবনে আগুন, আহত ৫

বাচ্চার বয়স ১০ হলে, তোর হবে ৭০ বছর— দেবকে বাবা-মায়ের খোঁচা

দেখতে দেখতে ৪২ বছরে পা রেখেছেন টলিউড সুপারস্টার দেব। তার প্রেমজীবনও বহুদিন ধরেই সকলের জানা। দীর্ঘ সময় ধরে সম্পর্কে রয়েছেন রুক্মিণী মৈত্রের সঙ্গে। এমনকী নায়কের হাত ধরেই সিনেমার জগতে পা রাখেন রুক্মিণী।
কিন্তু বিয়ের কথা উঠলেই দুজনে এড়িয়ে যান। কবে সাতপাকে বাঁধা পড়ছেন এই জুটি, সে ব্যাপারেও স্পষ্ট করে কিছু বলেন না। ভক্তদের এড়িয়ে গেলেও বিয়ের জন্য বাড়িতে নাকি বেশি চাপ দেওয়া হয় দেবকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা নিজেই বিষয়টি খোলাসা করেছেন। দেব বলেন, প্রতিদিন আমাকে বাসায় শুনতে হয় ‘বিয়ে কর বিয়ে কর। কবে বাচ্চা হবে! তুই বুড়ো হয়ে যাবি। তোর বাচ্চার যখন ১০ বছর হবে, তোর বয়স তখন ৭০ হবে।’ এগুলো প্রতিদিন আমাকে শুনতে হয়। এখন তো আমার বাবা-মাও হাল ছেড়ে দিয়েছেন।
দেবের কথার রেশ টেনেই উপস্থঅপক প্রশ্ন করেন, ‘তাহলে এখন বিয়ের প্ল্যান নেই?’ নায়কের জবাব আসে, ‘আপাতত তো নেই। তবে হ্যাঁ একদিন তো করতে হবেই।’
সঞ্চালক দেবের সঙ্গে তার দাদার তুলনা টেনে বলেন, ‘আমার দাদা এই কারণে বিয়েই করল না। সে বলে,আমি যদি ৪০-এ বিয়ে করি, ২ বছর পর বাচ্চা হবে। আমি যখন রিটায়ার করব, তখন আমার বাচ্চার বয়স হবে মাত্র ১৮।’
তবে দেব এতে স্পষ্ট করেন, ‘না আমার বিয়ে না করার পেছনে এই কারণটা নেই….।’

শুধু দেব নন, বিয়ের কথা উঠলে হাওয়ায় উড়িয়ে দেন রুক্মিণী মৈত্রও। এক সাক্ষাৎকারে তাকে বলতে শোনা গিয়েছিল, ‘আমার মা জিজ্ঞেস করে না, তোমরা জানতে চাইছ কেন? দেখো যেদিন মনে হবে আই অ‌্যাম রেডি টু গেট ম‌্যারেড, করে নেব। আমি কিন্তু বিয়েতে বিশ্বাসী। আমি জীবনে যে পদক্ষেপই নিয়েছি সামনাসামনি নিয়েছি। সবে কাজ শুরু করেছি। এত ব‌্যস্ততা রয়েছে যে বিয়ের প্ল‌্যান করা সম্ভব নয়। যখন হবে, তখন হবে। আর আমার মনে হয় কমিটমেন্ট বেশি জরুরি। আজকাল অনেক বিয়েতেই দেখি, বিয়ে টিকে আছে, কিন্তু কমিটমেন্ট নেই। তাই আমাদের কমিটমেন্ট থাকুক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page