বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মহিবুল হাসানকে প্রত্যাহার তারেক রহমান যেদিন পা রাখবেন, দেশ যেন কেঁপে ওঠে: ফখরুল তফসিল কেন্দ্র করে নির্বাচন ভবনে নিরাপত্তা জোরদার রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলায় নিহত অন্তত ৩১ ২ হাজার টাকা চুরির ঘটনা থেকে মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা হজযাত্রীদের বিমান টিকিটে আবগারি শুল্ক মওকুফ, খরচ কমবে ৫০০০ টাকা গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ ‘ট্রাম্প গোল্ড ভিসা’ চালু করল যুক্তরাষ্ট্র, সরাসরি মিলবে নাগরিকত্ব জাতিসংঘ পরিবেশ সম্মেলনে প্লাস্টিক দূষণ রোধে শক্তিশালী বৈশ্বিক উদ্যোগের দাবি বাংলাদেশের ভাবিনি পৃথিবীতে এত কিছু আমার জন্য অপেক্ষা করছে: শাহরুখ খান

মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন ড. শেখ মইনউদ্দিন

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নির্বাহী ক্ষমতা পাওয়া প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন।
রোববার (৬ এপ্রিল) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ৫ মার্চের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী করা হয়। প্রতিমন্ত্রী পদমর্যাদায় তাকে এ পদে নিয়োগ দিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেওয়া হয়।
ড. শেখ মইনউদ্দিন কর্মজীবনে ২০২৩ সাল থেকে ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন বিভাগের সেফটি অ্যান্ড অপারেশনেরর প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন। এর আগে তিনি একই বিভাগে প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করেছেন।

ড. শেখ মইনউদ্দিন আমেরিকার লুজিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি, ক্যালিফোর্নিয়া স্টেট বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে এমএসসি এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে অবকাঠামো ও পরিবেশ বিষয়ের উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তিনি বনানীতে অবস্থিত সেতু ভবন থেকে তার দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন বলেও মন্ত্রণালয় থেকে জানানো হয়েছ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page