বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিগ্রিতে নামল ঢাকার তাপমাত্রা, বাড়ছে শীতের দাপট আমার ভোটে হাত দিলে খবর আছে: জামায়াত আমির চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাটে দু’ সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষ: ধারালো অস্ত্রাঘাতে নিহত ১, আহত ২০ নওগাঁ-(৪) মান্দা আসনে এনসিপির মনোনয়ন পেলেন ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি ব্যারিস্টার আতীকুর রহমান আতিকের কাশিমপুরে বিজিবির যৌথ অভিযানে মাদক সম্রাজ্ঞী আঁখিসহ আটক ৮  সুন্দরগঞ্জে সরকারি কলেজের শিক্ষকদের সঙ্গে বিএনপির প্রার্থীর মতবিনিময় সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আরিফের জানাজা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মওলানা ভাসানী সেতু সড়কে ‘লাল নিশান’ পদত্যাগ করছেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

শ্রীলঙ্কার সর্বোচ্চ বেসামরিক পদকে ভূষিত হলেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘মিত্র বিভূষণ’ সম্মান দিল শ্রীলঙ্কা সরকার। দুই দেশের বন্ধুত্ব আরও গভীর করা, আর সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্য এগিয়ে নিয়ে যাওয়ায় তার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এই সম্মান দেওয়া হয়েছে। এ নিয়ে এটি নরেন্দ্র মোদির ২২তম সর্বোচ্চ নাগরিক সম্মান।
বিশ্বমঞ্চে বিশেষ বন্ধুত্বের নিদর্শন হিসেবে এই ‘মিত্র বিভূষণ’ পদক চালু করেছে শ্রীলঙ্কা। এই পদক ভারতের সঙ্গে শ্রীলঙ্কার সম্পর্কের উষ্ণতা ও গভীরতাকে প্রতিফলিত করে।

পদক পাওয়ার পর নরেন্দ্র মোদি বলেন, এই সম্মান দুই দেশের জনগণের মধ্যে গভীর বন্ধুত্ব ও ঐতিহাসিক বন্ধনের পরিচয় দেয়। এক্স-এ পোস্ট করে মোদি বলেন, আজ রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়েক আমাকে ‘শ্রীলঙ্কা মিত্র বিভূষণে’ সম্মানিত করেছে। এটি আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। এই সম্মান শুধু আমার একার নয়, এটা ভারতের ১৪০ কোটি মানুষের প্রতি সম্মান। এটা ভারত ও শ্রীলঙ্কার জনগণের মধ্যে গভীর বন্ধুত্ব ও ঐতিহাসিক সম্পর্কের প্রতীক। এই সম্মানের জন্য আমি রাষ্ট্রপতি, সরকার ও শ্রীলঙ্কার জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দিসসানায়েকে বিদেশি রাষ্ট্রপ্রধান হিসেবে মোদিকে সর্বোচ্চ সম্মান ‘মিত্র বিভূষণ’ প্রদান করেন। দিসসানায়েকে বলেন, প্রধানমন্ত্রী মোদি এই সম্মানের যোগ্য। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে দিসসানায়েকে বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে শ্রীলঙ্কা সরকার তাকে (নরেন্দ্র মোদি) বিদেশি রাষ্ট্রপ্রধান/সরকার প্রধান হিসেবে শ্রীলঙ্কার সর্বোচ্চ সম্মান ‘শ্রীলঙ্কা মিত্র বিভূষণ’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page