বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা মা ও ছেলে নিহত

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ৬ বছরের সন্তানসহ রুপা খাতুন (২৫) নামে এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন।
সোমবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ফুলহরি ইউনিয়নের চাঁদপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানায় নিহতের স্বজনরা।

নিহত রিপা খাতুন (২৬) উপজেলার গাবলা গ্রামের সোহেল মিয়ার স্ত্রী এবং সোয়াদ (৬) তাদের সন্তান।
জানা যায়, বাবার বাড়ি বড় গাবলা থেকে ইজিবাইকে করে শ্বশুরবাড়ি শীতলীডাঙ্গা যাওয়ার পথে চাঁদপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি গাড়ি ধাক্কা দেয় ইজিবাইটিকে। এতে ঘটনাস্থলেই রিপা খাতুন (২৫) মারা যায়। এ সময় তার আরেক সন্তান সোয়াদ (৬) ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নিহতের স্বামী মো. সোহেল রানা  বলেন, আমার স্ত্রী রুপা খাতুন গর্ভবতী। সে গতকাল ডাক্তার দেখাতে ঝিনাইদহে আসে। ডাক্তার দেখিয়ে সে বাবার বাড়িতে ছিল। আজ বিকেলে বাড়িতে ফেরার কথা ছিল। স্ত্রী ও সন্তানের দুর্ঘটনার খবর পেয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে পৌঁছে জানতে পারি আমার স্ত্রী রুপা খাতুন মারা গেছে। পরে রাত ৮টার দিকে আমার ছেলে সোয়াদকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. ফারজানা ইয়াসমিন  বলেন, রুপা খাতুনকে মৃত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। গুরুতর আহত অবস্থায় তার ছেলে সোয়াদকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page