রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
পোস্টাল ব্যালটে ভোট দিতে ২ লাখ ২৩ হাজার ৪৭১ প্রবাসীর নিবন্ধন বায়তুল মোকাররমের সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়নে ১৯৯ কোটি টাকার প্রকল্প প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৪ লাখ টাকার অনুদান একটা গোষ্ঠী ধর্মের নামে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়: মির্জা ফখরুল সীমান্তে মাদকবিরোধী অভিযানে রামু বিজিবির হাতে চালকসহ ইয়াবা জব্দ চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় সেচ্ছাসেবক দল নেতা নিহত আইএলওর কনভেনশন অনুসমর্থনে ইইউর অভিনন্দন শিক্ষা ভবনের সামনে নিরাপত্তা জোরদার করলো পুলিশ সিলেট কেন্দ্রীয় কারাগার–১ এ বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ,দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের স্বীকৃতি পেলেন কারা কর্মকর্তা–কর্মচারীরা শুটিং শেষে চেনা যাচ্ছে না সালমান খানকে, চমকে গেল ভক্তরা

ফিলিস্তিনিদের জন্য একঝাঁক শিল্পীর প্রতিবাদী গান

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যা নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। প্রতিবাদে বাংলাদেশের রাস্তায়ও নেমেছে সাধারণ মানুষ। শুধু তাই নয়, দেশের তারকারাও সহবস্থান জানাচ্ছেন ফিলিস্তিনের পক্ষে।
এবার ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে গান গাইলেন একঝাঁক শিল্পী। ‘আকাশে উড়ছে মৃত লাশ’ শিরোনামে এই গানটির সুর সংগীত ও পরিচালনা করেছেন জাহিদ নিরব।

এই গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কনা, আতিয়া আনিশা, মহাবী, নিবির, তুষার এবং নাইম। গানের প্রতিটি লাইনে ফুটে উঠেছে একটাই প্রশ্ন— আর কতকাল ফিলিস্তিনিদের এই যন্ত্রণা সহ্য করতে হবে?
গানটির শিরোনাম ‘আকাশে উড়ছে মৃত লাশ’- অনুপ্রাণিত হয়েছে গাজা থেকে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিও থেকে, যেখানে বিস্ফোরণের পর আকাশে ছিটকে পড়া মৃতদেহের করুণ দৃশ্য ধারণ করা হয়েছিল।

গানটির সাউন্ড ডিজাইন করেছেন সুমন পারভেজ এবং এটি রেকর্ড করা হয়েছে সাউন্ড অব সাইলেন্স স্টুডিওতে। এটি একটি শান্ত কিন্তু গভীর আবেগময় প্রতিবাদী গান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page