রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৪ লাখ টাকার অনুদান একটা গোষ্ঠী ধর্মের নামে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়: মির্জা ফখরুল সীমান্তে মাদকবিরোধী অভিযানে রামু বিজিবির হাতে চালকসহ ইয়াবা জব্দ চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় সেচ্ছাসেবক দল নেতা নিহত আইএলওর কনভেনশন অনুসমর্থনে ইইউর অভিনন্দন শিক্ষা ভবনের সামনে নিরাপত্তা জোরদার করলো পুলিশ সিলেট কেন্দ্রীয় কারাগার–১ এ বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ,দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের স্বীকৃতি পেলেন কারা কর্মকর্তা–কর্মচারীরা শুটিং শেষে চেনা যাচ্ছে না সালমান খানকে, চমকে গেল ভক্তরা বিশ্বকাপের প্রস্তুতিতে কারস্টেনকে যুক্ত করল নামিবিয়া তুরাগে আবাসিক ভবনে আগুন, আহত ৫

৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

পাকিস্তানে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। আজ শনিবার বেলা ১২টা ৩১ মিনিটে ঘটেছে এই ভূমিকম্প।
রাজধানী ইসলামাবাদ, লাহোর, রাওয়ালপিন্ডি, পেশোয়ার, নওশেরাসহ দেশটির ছোটো-বড় সব শহর ও গ্রামে অনুভূত হয়েছে কম্পন। পাকিস্তানের ভূমিকম্প গবেষণা সংস্থা ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার জানিয়েছে, পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি থেকে ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূপৃষ্ঠের ১২ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল।

ভূমিকম্পে পাকিস্তানের কোথাও কেউ নিহত বা আহত হয়েছেন— এমন তথ্য পাওয়া যায়নি। বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্যও আসেনি এখন পর্যন্ত।

তবে সাধারণ মানুষ বেশ আতঙ্কিত হয়ে পড়েছিলেন। রাজধানী ইসলামাবাদের এক বাসিন্দা জিও নিউজকে বলেন, “সেক্টর ১১ এলাকার যে ভবনে আমি থাকি, হঠাৎ দেখলাম ভবনটি ডানে-বামে দুলছে। সঙ্গে সঙ্গে আমি ছুটে বাইরে বের হলাম। তাৎক্ষণিকভাবে আমরা খুব আতঙ্কিত হয়ে পড়েছিলাম।”

ভৌগলিকভাবে ভারতীয় ও ইউরাশীয় টেকটোনিক প্লেটের একটি সংযোগস্থলে পাকিস্তানের অবস্থান। তাই এ দুই টেকটোনিক প্লেটের কোনোটি অবস্থান পরিবর্তন করলেই ভূমিকম্প হয় দেশটিতে।
২০১৫ সালে পাকিস্তান ও আফগানিস্তানে ৭ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। এতে প্রাণ হারিয়েছেন প্রায় ৪০০ মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page