রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা : ইসি সানাউল্লাহ পোস্টাল ব্যালটে ভোট দিতে ২ লাখ ২৩ হাজার ৪৭১ প্রবাসীর নিবন্ধন বায়তুল মোকাররমের সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়নে ১৯৯ কোটি টাকার প্রকল্প প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৪ লাখ টাকার অনুদান একটা গোষ্ঠী ধর্মের নামে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়: মির্জা ফখরুল সীমান্তে মাদকবিরোধী অভিযানে রামু বিজিবির হাতে চালকসহ ইয়াবা জব্দ চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় সেচ্ছাসেবক দল নেতা নিহত আইএলওর কনভেনশন অনুসমর্থনে ইইউর অভিনন্দন শিক্ষা ভবনের সামনে নিরাপত্তা জোরদার করলো পুলিশ সিলেট কেন্দ্রীয় কারাগার–১ এ বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ,দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের স্বীকৃতি পেলেন কারা কর্মকর্তা–কর্মচারীরা

সম্পর্ক নিয়ে নীরবতা ভাঙলেন সাইফ পুত্র ইব্রাহিম

বলিউডের নবাব সাইফ আলি খানের বড় ছেলে ইব্রাহিম আলি খানের প্রেম নিয়ে নেটিজেনদের মাঝে চলছে বেশ আলোচনা। সম্প্রতি তাকে এক সুন্দরীর সঙ্গে দেখা গেছে বলেও বেশ আলোচনা-সমালোচনা হয়েছিল। একাধিক নারীর সঙ্গেই মাঝেমধ্যে নাম জড়ায় তার।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, তবে সবচেয়ে বেশি আলোচনা যাকে ঘিরে, তিনি শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারি। তাদের দু’জনকে প্রায়ই একসঙ্গে আড্ডা দিতে এবং পার্টি করতেও দেখা যায়। আলোচনা-সমালোচনার মাঝেও এতদিন চুপ ছিলেন ইব্রাহিম। এবার সম্পর্ক নিয়ে মুখ খুললেন তিনি।
তারা দু’জনের কেউই কখনও সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক ভাবে কোনও কথা বলেননি। তবে অবশেষে পলক তিওয়ারির সঙ্গে সম্পর্ক নিয়ে নীরবতা ভাঙলেন ইব্রাহিম। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গে ইব্রাহিম বলেন, ‘আমরা খুব ভালো বন্ধু। শুধু এইটুকুই।’
যদিও তাদের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োগুলো একেবারেই অন্য কথা বলছে। ২০২২ সালে প্রথমবার দু’জনকে একসঙ্গে দেখা গেছে। একবার একসঙ্গে পার্টি থেকে ফেরার সময় পলক পাপারাজ্জিদের কাছ থেকে মুখ লুকানোরও চেষ্টা করেছিলেন। তারপর থেকেই এই জল্পনা আরও বেড়েছে।

অন্যদিকে, পলক তিওয়ারি সম্প্রতি তার একটি সাক্ষাৎকারে বলেছেন, ইব্রাহিম শুধুই তার বন্ধু। তারা একে অন্যকে বন্ধু হিসেবেই জানেন। প্রসঙ্গত, চলতি বছর ইব্রাহিমের ‘নাদানিয়া’ ছবিটি মুক্তি পায়। যদিও বক্স অফিসে তেমন সফল হয়নি সিনেমাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page