বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ মধ্যপ্রাচ্যে যুদ্ধে প্রাণ গেছে বা আহত হয়েছে অন্তত ১১০০ শিশু : ইউনিসেফ ঈদে ১৭ মার্চ থেকে দুটি নৌরুটে লঞ্চ-স্টিমার সার্ভিস চালু ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই : ক্রীড়ামন্ত্রী আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি সংসদ অধিবেশনে ড. ইউনূস-জাইমাসহ আরো রয়েছেন যারা স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী ছুটির দিনে জ্বালানি তেল নিয়ে সরকারের জরুরি নির্দেশনা

রিশাদের বোলিংয়ে পিএসএলে ৩ হাজার ৩৪৯ দিন পর এমন কীর্তি

পিএসএলে একরাশ মুগ্ধতা ছড়াচ্ছেন বাংলাদেশের রিশাদ। প্রথম দুই ম্যাচে ৩টি করে উইকেট। নিজের দ্বিতীয় ম্যাচের পর পিএসএলে সর্বোচ্চ উইকেট শিকারির খেতাব হিসেবে রিশাদ দখলে নিয়েছিলেন ফজল মাহমুদ ক্যাপ। মেরুন রঙের এই ক্যাপ ফ্র্যাঞ্চাইজ এই লিগে সর্বোচ্চ উইকেটশিকারীর স্বীকৃতি।
পিএসএলে অভিষেকটা দারুণ করেছেন রিশাদ। আর সেই সুবাদে ফ্র্যাঞ্চাইজ এই লিগে এমন এক কীর্তি সামনে আনলেন যা বিগত ৯ বছরে আর কেউই করে দেখাতে পারেননি। রিশাদের কবজির মোচড়ে পিএসএলে ফিরল ৩ হাজার ৩৪৯ দিন আগের এক নজির।

পিএসএলে নিজের অভিষেক দুই ম্যাচেই ৩ বা এর বেশি উইকেট পাওয়ার কীর্তি এতদিন ছিল কেবল নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার গ্রান্ট এলিয়টের। ২০১৬ সালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের জার্সিতে পিএসএলে অভিষেক হয় এলিয়টের। প্রথম দুই ম্যাচে তিনি পেয়েছিলেন ৭ উইকেট। রিশাদ অবশ্য সেদিক থেকে এক উইকেট পিছিয়ে থাকছেন।
গ্রান্ট এলিয়ট নিজের প্রথম ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ২৫ রানের খরচায় পেয়েছিলেন ৩ উইকেট। আর পরের ম্যাচে করাচি কিংসের বিপক্ষে ছিল তার ৪ উইকেট। সেদিন খরচা করেছিলেন মোটে ১৫ রান।
রিশাদ নিজের প্রথম ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৩ উইকেট শিকার করেছিলেন। সেদিন তার বলে উইকেট খুইয়েছিলেন রাইলি রুশো, মোহাম্মদ আমির এবং আবরার আহমেদ। রান দিয়েছিলেন ৩১। আর নিজের পরের ম্যাচে করাচির বিপক্ষে রিশাদ পেয়েছিলেন শান মাসুদ, ইরফান খান এবং আব্বাস আফ্রিদির উইকেট।

সবমিলিয়ে ৯ বছর ২ মাস ২ দিন কিংবা দিনের হিসেবে ৩ হাজার ৩৪৯ দিন পর গ্রান্ট এলিয়টের কৃতিত্বে ভাগ বসালেন বাংলাদেশের রিশাদ হোসেন। এই মুহূর্তে তাকে হাতছানি দিচ্ছে পিএসএলে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকার করার আরেক রেকর্ড। হয়ে যেতে পারেন অভিষেক মৌসুমে পিএসএলের সেরা বাংলাদেশি বোলারও।
রিশাদের পরের ম্যাচ ২২ তারিখ মুলতান সুলতানসের বিপক্ষে। পরিসংখ্যানের পাতা দুই ম্যাচেই সমৃদ্ধ করে ফেলা রিশাদ এরপর কোথায় নিয়ে যাবেন নিজেকে, সেটাই দেখার অপেক্ষা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page