বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ মিনিটের ব্যবধানে সিলেটে দুইবার ভূমিকম্প পেশাগত দক্ষতা বৃদ্ধির আহ্বান সেনাপ্রধানের নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা ১৬ ডিগ্রিতে নামল ঢাকার তাপমাত্রা, বাড়ছে শীতের দাপট আমার ভোটে হাত দিলে খবর আছে: জামায়াত আমির চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাটে দু’ সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষ: ধারালো অস্ত্রাঘাতে নিহত ১, আহত ২০ নওগাঁ-(৪) মান্দা আসনে এনসিপির মনোনয়ন পেলেন ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি ব্যারিস্টার আতীকুর রহমান আতিকের কাশিমপুরে বিজিবির যৌথ অভিযানে মাদক সম্রাজ্ঞী আঁখিসহ আটক ৮  সুন্দরগঞ্জে সরকারি কলেজের শিক্ষকদের সঙ্গে বিএনপির প্রার্থীর মতবিনিময়

বিএনপির দুই গ্রুপের মধ্যে ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর এলাকায় একটি চায়ের দোকানের সামনে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া এই সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
শনিবার (১৯ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর বাজারে এ ঘটনা ঘটে। এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। এতে উভয় পাশে আটকে যায় পণ্যবোঝাই ট্রাকসহ শতাধিক যানবাহন। আধা ঘণ্টা পর পুলিশের উপস্থিতে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়দের মাধ্যমে জানা যায়, শনিবার রাতে ছত্রাজিতপুর বাজারে ইউনিয়ন বিএনপির সভাপতি মিন্টুর ভাতিজা রাসেলের চায়ের দোকানের সামনে শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল ইসলামের সমর্থক হিসেবে পরিচিত আসলাম ও সাহেব আলীসহ ৫-৭ ব্যক্তি মোটরসাইকেল রাখে। এ নিয়ে রাসেলের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে ধস্তাধস্তি হলে তারা ঘটনাস্থল ত্যাগ করে। কিছুক্ষণ পর আশরাফুল ইসলামের সমর্থকরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে এসে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং তিনটি মোটরসাইকেল ভাঙচুর করে। পরে মিন্টুর সমর্থকরা ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ-সোনা মসজিদ মহাসড়কের অবরোধ করে স্থানীয় জনতা। ফলে উভয় পাশে আটকা পড়ে শতাধিক পণ্যবোঝাই ট্রাকসহ বিভিন্ন যানবাহন। পুলিশের উপস্থিতে আধা ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে।
এই বিষয়ে জানতে শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল ইসলামকে একাধিকবার ফোন দিলেও তিনি কল রিসিভ করেননি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, মোটরসাইকেল পার্কিং নিয়ে বিএনপির দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে কাউকে আটক করা যায়নি। আজকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার কথা আছে, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page