বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাটে দু’ সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষ: ধারালো অস্ত্রাঘাতে নিহত ১, আহত ২০ নওগাঁ-(৪) মান্দা আসনে এনসিপির মনোনয়ন পেলেন ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি ব্যারিস্টার আতীকুর রহমান আতিকের কাশিমপুরে বিজিবির যৌথ অভিযানে মাদক সম্রাজ্ঞী আঁখিসহ আটক ৮  সুন্দরগঞ্জে সরকারি কলেজের শিক্ষকদের সঙ্গে বিএনপির প্রার্থীর মতবিনিময় সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আরিফের জানাজা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মওলানা ভাসানী সেতু সড়কে ‘লাল নিশান’ পদত্যাগ করছেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ শাকিব নির্ভরতা ‘সুসংবাদ নয়’ বললেন অপু বিশ্বাস রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে সিইসি

মোতালিব হোসেন বরকতীর নেতৃত্বে মনোহরদীর দৌলতপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনসংযোগ অনুষ্ঠিত!

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ,( মনোহরদী, নরসিংদী):

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচির (১১ এপ্রিল – ২৫ এপ্রিল) অংশ হিসেবে রবিবার (২০এপ্রিল) জামায়াতের দাওয়াত, পরিচিতি ও সহযোগী সদস্য ফরম পূরণ করানোর লক্ষ্যে গণসংযোগ করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোহরদী উপজেলা দৌলতপুর ইউনিয়নের ওলামা বিভাগের সভাপতি, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন এর কেন্দ্রীয় সদস্য মাওলানা মোতালিব হোসেন বরকতী।

গণসংযোগকালে আরো উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়নের আমির আবুল হোসেন মোল্লা, গড়বাড়ি মাদরাসার সুপার মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন, বাইতুল আশরাফ জামে মসজিদের ইমাম মাওলানা মো: আমির হোসেন ও স্থানীয় জামাতের নেতা কর্মী ও সমর্থক বৃন্দ।

মাওলানা মোতালিব হোসেন বরকতী বলেন:
“বাংলাদেশ জামায়াতে ইসলামী এই দেশের মাটি ও মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত একটি আদর্শিক রাজনৈতিক দল। আজকের এই গণসংযোগ প্রমাণ করে, জনগণ আবারও ইসলামী আদর্শের পতাকাতলে ঐক্যবদ্ধ হচ্ছে। তারা হতাশ, ক্ষুব্ধ, এবং প্রতারিত — কারণ বারবার তাদের ভোট, আশা ও বিশ্বাসের সঙ্গে প্রতারণা করা হয়েছে। কিন্তু এখন মানুষ বিকল্প খুঁজছে না—মানুষ ইসলামভিত্তিক পরিবর্তনের জন্য প্রস্তুত।

আমরা স্পষ্ট করে বলতে চাই—ইসলামের নীতি-নৈতিকতা ছাড়া এ দেশে প্রকৃত শান্তি, সুবিচার ও উন্নয়ন সম্ভব নয়। যারা জনগণের রক্ত চুষে খাচ্ছে, দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, তারা জানুক—এই জনগণ আর চুপ করে থাকবে না।

জামায়াতে ইসলামীর নেতৃত্বেই এ দেশের মানুষ মুক্তি পাবে, ইনশাআল্লাহ। আমরা ঘরে ঘরে গিয়ে সত্যের বাণী পৌঁছে দিচ্ছি, মানুষ জেগে উঠেছে, পরিবর্তন এখন সময়ের ব্যাপার মাত্র। আল্লাহর রহমতে ও জনগণের ভালোবাসায় বিজয় আমাদের হবেই, ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page