বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
স্কুলে ভর্তিতে লটারির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মহিবুল হাসানকে প্রত্যাহার তারেক রহমান যেদিন পা রাখবেন, দেশ যেন কেঁপে ওঠে: ফখরুল তফসিল কেন্দ্র করে নির্বাচন ভবনে নিরাপত্তা জোরদার রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলায় নিহত অন্তত ৩১ ২ হাজার টাকা চুরির ঘটনা থেকে মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা হজযাত্রীদের বিমান টিকিটে আবগারি শুল্ক মওকুফ, খরচ কমবে ৫০০০ টাকা গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ ‘ট্রাম্প গোল্ড ভিসা’ চালু করল যুক্তরাষ্ট্র, সরাসরি মিলবে নাগরিকত্ব জাতিসংঘ পরিবেশ সম্মেলনে প্লাস্টিক দূষণ রোধে শক্তিশালী বৈশ্বিক উদ্যোগের দাবি বাংলাদেশের

ঢাকা কলেজ ও সিটি কলেজের সংঘর্ষে শিক্ষার্থীসহ আহত ৫

রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের সংঘর্ষে শিক্ষার্থীসহ আহত ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরের দিকে উদ্ধার করে তাদের কে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

তাদের মধ্যে চারজন শিক্ষার্থী। তারা হলেন- ঢাকা কলেজের মো. নাজমুস সাকিব (১৮), রাজিন (১৮) ও সিটি কলেজের মো. শামীম (১৮)। অপর শিক্ষার্থীর নাম মো. সিয়াম (১৭)। তবে তিনি কোন কলেজের সে বিষয়ে তথ্য জানা যায়নি। এছাড়া আহত হয়েছেন চন্দ্রিমা মার্কেটের কর্মচারী সানি (৩০)।
নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা কলেজের এক শিক্ষার্থী জানান, গতকাল সিটি কলেজের শিক্ষার্থীরা আমাদের কয়েকজন শিক্ষার্থীকে মারধর করে। তারই জেরে আজ এই ঘটনা ঘটে থাকতে পারে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা কলেজ ও সিটি কলেজের মধ্যে সংঘর্ষে এখন পর্যন্ত পাঁচজন ঢামেকে এসেছে। তাদের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা কলেজের একদল শিক্ষার্থী সিটি কলেজে গিয়ে হামলা চালায় বলে জানা গেছে। এসময় তারা কলেজ চত্বরে ভাঙচুর করে।

তার আগে সোমবার (২১ এপ্রিল) ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করেন সিটি কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনার ভিডিও ও তথ্য ঢাকা কলেজের বিভিন্ন ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়ে। এর জেরেই আজ সিটি কলেজে হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page