বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ মধ্যপ্রাচ্যে যুদ্ধে প্রাণ গেছে বা আহত হয়েছে অন্তত ১১০০ শিশু : ইউনিসেফ ঈদে ১৭ মার্চ থেকে দুটি নৌরুটে লঞ্চ-স্টিমার সার্ভিস চালু ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই : ক্রীড়ামন্ত্রী আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি সংসদ অধিবেশনে ড. ইউনূস-জাইমাসহ আরো রয়েছেন যারা স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী ছুটির দিনে জ্বালানি তেল নিয়ে সরকারের জরুরি নির্দেশনা

অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর

সিরাজগঞ্জের তাড়াশে অটোরিকশার ধাক্কায় নুরাইয়া খাতুন (৭) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
গতকাল উপজেলার নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজের পূর্ব পাশের আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নুরাইয়া উপজেলার নওগাঁ ইউনিয়নের বানিয়াবহু গ্রামের মো. ফিরোজ হোসেনের বড় মেয়ে।
স্থানীয়রা জানান, স্কুল শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে প্রাণ হারায়।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। অটোরিকশা রেখে চালক পালিয়ে গেছেন। আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page