বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিগ্রিতে নামল ঢাকার তাপমাত্রা, বাড়ছে শীতের দাপট আমার ভোটে হাত দিলে খবর আছে: জামায়াত আমির চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাটে দু’ সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষ: ধারালো অস্ত্রাঘাতে নিহত ১, আহত ২০ নওগাঁ-(৪) মান্দা আসনে এনসিপির মনোনয়ন পেলেন ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি ব্যারিস্টার আতীকুর রহমান আতিকের কাশিমপুরে বিজিবির যৌথ অভিযানে মাদক সম্রাজ্ঞী আঁখিসহ আটক ৮  সুন্দরগঞ্জে সরকারি কলেজের শিক্ষকদের সঙ্গে বিএনপির প্রার্থীর মতবিনিময় সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আরিফের জানাজা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মওলানা ভাসানী সেতু সড়কে ‘লাল নিশান’ পদত্যাগ করছেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

সব নাটকেই কোটিপতি সুমাইয়া হিমি

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। ইতোমধ্যেই দর্শকদের উপহার দিয়েছেন ১০৯ টিরও বেশি নাটক। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন।
হিমি অভিনীত ১০৯ টি নাটক প্রতিটি ১ কোটি ভিউজ স্পর্শ করেছে। এদিকে এক পোস্ট দিয়ে হিমিকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা নিলয় আলমগীর। নিলয় আলমগীর অভিনন্দন জানিয়ে একটি ছবি শেয়ার করেছেন।
যেখানে লেখা আছে, ‘অভিনন্দর জান্নাতুল সুমাইয়া হিমি। নাটক ইন্ড্রাস্ট্রির ইতিহাসে প্রথম অভিনেত্রী হিসেবে জান্নাতুল সুমাইয়া হিমি অভিনীত ১০৯ টি নাটক প্রতিটি ১ কোটি ভিউজ স্পর্শ করেছে।’
এদিকে তার এই সাফল্যে ভক্ত-অনুরাগীরা শুভ্চ্ছো জানিয়েছে। মাসুম আহমেদ নামে একজন ভক্ত কমেন্ট বক্সে লিখেছেন, ‘আপনাদের দুইজনকে অভিনন্দন।’ আরেকজনের কথায়, হিমির এই সাফল্যের জন্য অভিনন্দন জানায়, ‘আপনি আরও ভালো নাটক ‍উপহার দিবেন আশা করি।’

প্রসঙ্গত, অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি ২০১৪-তে ‘রঙ-আরটিভি টুয়েন্টি টুয়েন্টি কালারস মডেল সার্চ’-এ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে নাটকে অভিনয় করতে শুরু করেন। অভিনেতা নিলয়ের সঙ্গে জুটি বেঁধে একের পর এক নাটকে অভিনয় করছেন হিমি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page