রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
পোস্টাল ব্যালটে ভোট দিতে ২ লাখ ২৩ হাজার ৪৭১ প্রবাসীর নিবন্ধন বায়তুল মোকাররমের সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়নে ১৯৯ কোটি টাকার প্রকল্প প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৪ লাখ টাকার অনুদান একটা গোষ্ঠী ধর্মের নামে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়: মির্জা ফখরুল সীমান্তে মাদকবিরোধী অভিযানে রামু বিজিবির হাতে চালকসহ ইয়াবা জব্দ চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় সেচ্ছাসেবক দল নেতা নিহত আইএলওর কনভেনশন অনুসমর্থনে ইইউর অভিনন্দন শিক্ষা ভবনের সামনে নিরাপত্তা জোরদার করলো পুলিশ সিলেট কেন্দ্রীয় কারাগার–১ এ বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ,দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের স্বীকৃতি পেলেন কারা কর্মকর্তা–কর্মচারীরা শুটিং শেষে চেনা যাচ্ছে না সালমান খানকে, চমকে গেল ভক্তরা

‘দর্শকের সঙ্গে আমার আত্মার মিল আছে’

দেশের খ্যাতিমান অভিনেতা মোশাররফ করিম। ছোট পর্দায় দীর্ঘদিন ধরেই সুনামের সঙ্গে কাজ করে এসেছেন তিনি। দর্শকদের অনেক নাটক উপহার দিয়েছেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মোশাররফ করিম উল্লেখ করেছেন যে, দর্শকদের সঙ্গে তার আত্মার মিল রয়েছে। মূলত দর্শকদের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশে তিনি এ কথা বলছেন।
সাক্ষাৎকারে মোশাররফ করিম বলেন, ‘আমার মনে হয় দর্শকের সঙ্গে আমার একটা আত্মার মিল আছে। কারণ আমিও সব জায়গায় থাকতে চাই। আমার কাছে বিষয়টা হচ্ছে অভিনয়। অভিনয়টা সব জায়গায় করতে চাই।’

নাটকের প্রতি ভালোবাসা আছে উল্লেখ করে তিনি বলেন, ‘নাটকের প্রতি আমার একটা ভালোবাসা আছে এবং আমরা যারা কাজ করি এই যে নাটকটায় কাজ করলাম আমরা একসঙ্গে আমাদের এত ওঠাবসা এত চলাফেরা।’
তার কথায়, ‘একটা গল্প সেই গল্পটা নিয়ে আমাদের নিজেদের মধ্যে এই অল্প আয়াসের মধ্যেই আমাদের এক ধরনের গবেষণা থাকে এর মধ্য থেকেই আমরা একটু দর্শক স্পর্শ করতে চাই এবং আমরা সফলও হই। নাহলে চলতো না এই ব্যাপারটা দারুণ আমি এটা উপভোগ করি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page