বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আমার ভোটে হাত দিলে খবর আছে: জামায়াত আমির চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাটে দু’ সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষ: ধারালো অস্ত্রাঘাতে নিহত ১, আহত ২০ নওগাঁ-(৪) মান্দা আসনে এনসিপির মনোনয়ন পেলেন ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি ব্যারিস্টার আতীকুর রহমান আতিকের কাশিমপুরে বিজিবির যৌথ অভিযানে মাদক সম্রাজ্ঞী আঁখিসহ আটক ৮  সুন্দরগঞ্জে সরকারি কলেজের শিক্ষকদের সঙ্গে বিএনপির প্রার্থীর মতবিনিময় সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আরিফের জানাজা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মওলানা ভাসানী সেতু সড়কে ‘লাল নিশান’ পদত্যাগ করছেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ শাকিব নির্ভরতা ‘সুসংবাদ নয়’ বললেন অপু বিশ্বাস

একাধিক সম্পর্কে নো আফসোস, ট্রলারদের কড়া জবাব শ্রুতির!

একাধিকবার সম্পর্কে জড়িয়েছেন শ্রুতি হাসান। তবে তা নিয়ে কখনোই লুকোছাপা করেননি। মাইকেল কার্সেল থেকে শান্তনু হাজরাসহ একাধিক ব্যক্তির সঙ্গে দীর্ঘ সময় চুটিয়ে প্রেম করেছেন। সম্প্রতি ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী মুখ খুললেন তার সাবেক সম্পর্কগুলো নিয়ে। জানালেন, তার কোনো আফসোস নেই। একই সঙ্গে পাল্টা জবাব দিলেন তাদের, যারা তাকে একাধিক সম্পর্কের জন্য ট্রল করেন।
শ্রুতি বলেন, ‘জীবনে সেই অর্থে কোনো আফসোস নেই। আমি কিছু মানুষকে আঘাত দিয়েছি এবং এখন মনে হয়েছে সেটা করা উচিত ছিল। এর বাইরে আমার কোনো কিছু নিয়ে হতাশায় ভুগি না। যে মানুষগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ, তাদের কাউকে ভুল করে আঘাত দিয়েছি। এখন সেটার জন্য আমি ক্ষমাও চেয়ে নিই।’
কমল হাসানকন্যা আরও বলেন, ‘আমাদের সবারই একটা করে মারাত্মক অতীত থাকে, এক্স থাকে। সেটা ছাড়া যখন যে অধ্যায় শেষ করি, সেটা নিয়ে কোনো আফসোস রাখি না। তাই মানুষ যখন বলে, ‘ওহ বাবা, এটা তোমার কত নম্বর প্রেমিক?’

তখন আমি বলি, ‘আপনারা বুঝছেন না, এটা আপনার জন্য কেবল একটা সংখ্যা। কিন্তু আমার জন্য এটা সেই সংখ্যা, যতবার আমি ভালোবাসা চেয়েও পাইনি। খারাপ তো লাগেই। একজন মানুষ তো!’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page