বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কলকাতায় আসছে মেসি, শহর জুড়ে উৎসবের আমেজ ৫ মিনিটের ব্যবধানে সিলেটে দুইবার ভূমিকম্প পেশাগত দক্ষতা বৃদ্ধির আহ্বান সেনাপ্রধানের নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা ১৬ ডিগ্রিতে নামল ঢাকার তাপমাত্রা, বাড়ছে শীতের দাপট আমার ভোটে হাত দিলে খবর আছে: জামায়াত আমির চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাটে দু’ সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষ: ধারালো অস্ত্রাঘাতে নিহত ১, আহত ২০ নওগাঁ-(৪) মান্দা আসনে এনসিপির মনোনয়ন পেলেন ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি ব্যারিস্টার আতীকুর রহমান আতিকের কাশিমপুরে বিজিবির যৌথ অভিযানে মাদক সম্রাজ্ঞী আঁখিসহ আটক ৮ 

পাইরেসির শিকার বরবাদ, দেখা যাচ্ছে অনলাইনেই

প্রেক্ষাগৃহে যখন ঝড় তুলেছে শাকিব খানের ‘বরবাদ’, তখনই আবারও পাইরেসির শিকার হলো সিনেমাটি। বুধবার বিকেল থেকেই অনলাইনে বিভিন্ন প্লাটফর্মে ছড়িয়ে পড়েছে বরবাদের ‘এইচডি’ প্রিন্ট ভার্সন।

ফেসবুক ও টেলিগ্রামের বিভিন্ন গ্রুপে শেয়ার করা হচ্ছে বরবাদের ফাঁস হওয়া লিঙ্ক। যেখান থেকে অবৈধভাবেই সিনেমাটি দেখতে পারছেন সাধারণ দর্শকেরা।

ধারণা করা হচ্ছে, দেশের বাইরে কোনো প্রেক্ষাগৃহ থেকেই পাইরেসির শিকার হয়েছে বরবাদ। কারণ পুরো সিনেমাটিই অনলাইনে ছড়িয়ে পড়েছে ‘এইচডি’ ফরম্যাটে।
এবারই প্রথম নয়, বরবাদ মুক্তির শুরুতেই পাইরেসির মুখে পড়েছিল ছবিটি। সেসময় অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য গুলশান থানায় হাজির হয়েছিলেন সিনেমাটির পরিচালক মেহেদি হাসান হৃদয় ও প্রযোজক শাহরিন আক্তার সুমি।

সে সময় দর্শকদের প্রতি আহ্বান জানিয়ে হৃদয় বলেন, ‘বরবাদ’ বড় পর্দায় দেখুন, পাইরেসি থেকে বিরত থাকুন, শিল্প ও শিল্পীর সম্মান করুন। ‘বরবাদ’ চলচ্চিত্র নির্মিত হয়েছে অসংখ্য কলা-কুশলীদের কঠোর পরিশ্রম ও সৃজনশীলতায়। আপনার এক মুহূর্তের পাইরেসি পুরো টিমের পরিশ্রমকে ‘বরবাদ’ করতে পারে।
তিনি আরও বলেন, ‘পাইরেসি বা অননুমোদিত ক্লিপ শেয়ার করা শুধু আইনবিরুদ্ধ নয়, এটি শিল্পের প্রতি অবজ্ঞাও। আসুন, আমরা দায়িত্বশীল দর্শক হই – বড় পর্দায় ‘বরবাদ’ চলচ্চিত্রের আসল অভিজ্ঞতা উপভোগ করি, চলচ্চিত্রকে সম্মান করি। কোনো ধরণের ভিডিও ধারণ বা পাইরেসি থেকে বিরত থাকি।’
সিনেমার পাইরেসি ঠেকাতে শাস্তির হুশিয়ারিও দিয়েছিলেন এই পরিচালক। হৃদয় বলেছিলেন, ‘ইতোমধ্যে অনেকগুলো পাইরেসি ক্লিপস আমাদের নজরে এসেছে, যা আমাদের চলচ্চিত্রের জন্য আশঙ্কাজনক। তাই আমরা দ্রুত আইনি ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছি। যেকোনো পাইরেসি লিংক বা ভিডিও আমাদের নজরে এলে আমরা এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে।’

পরিচালকের এমন আহ্বানের পরেও বরবাদের পাইরেসি থামানো যায়নি। ঝড়ের গতিতে অনলাইনে বিভিন্ন প্লাটফর্ম ও টেলিগ্রামে ছড়িয়ে পড়েছে সিনেমাটি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page