রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
বায়তুল মোকাররমের সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়নে ১৯৯ কোটি টাকার প্রকল্প প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৪ লাখ টাকার অনুদান একটা গোষ্ঠী ধর্মের নামে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়: মির্জা ফখরুল সীমান্তে মাদকবিরোধী অভিযানে রামু বিজিবির হাতে চালকসহ ইয়াবা জব্দ চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় সেচ্ছাসেবক দল নেতা নিহত আইএলওর কনভেনশন অনুসমর্থনে ইইউর অভিনন্দন শিক্ষা ভবনের সামনে নিরাপত্তা জোরদার করলো পুলিশ সিলেট কেন্দ্রীয় কারাগার–১ এ বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ,দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের স্বীকৃতি পেলেন কারা কর্মকর্তা–কর্মচারীরা শুটিং শেষে চেনা যাচ্ছে না সালমান খানকে, চমকে গেল ভক্তরা বিশ্বকাপের প্রস্তুতিতে কারস্টেনকে যুক্ত করল নামিবিয়া

উপদেষ্টার সঙ্গে ইন্ডাস্ট্রিঅল গ্লোবাল ইউনিয়ন প্রতিনিধির সাক্ষাৎ

আন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে ইন্ডাস্ট্রিঅল গ্লোবাল ইউনিয়নের জেনারেল সেক্রেটারি অ্যাটলে হোই-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।
শুক্রবার (২ মে) রাজধানীর এক হোটেলে এ সাক্ষাৎ হয়। শনিবার (৩ মে) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) ও জাহাজ ভাঙা শিল্পে শ্রমিকদের অধিকার, ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন, কলকারখানা পরিদর্শন, মজুরি বৃদ্ধি, কর্মপরিবেশ উন্নয়ন এবং পেশাগত নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উপদেষ্টা জানান, সরকার শ্রম আইন সংশোধনে ত্রিপক্ষীয় কাউন্সিলের মাধ্যমে ঐকমত্য প্রতিষ্ঠা করেছে। সংশোধনে অলাভজনক প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন অধিকার সম্প্রসারণ, শিশু ও জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ, নারী বৈষম্য ও সহিংসতা রোধে কঠোর শাস্তির বিধান অন্তর্ভুক্ত হয়েছে। ইন্ডাস্ট্রিঅল গ্লোবাল ইউনিয়নের মাধ্যমে বাংলাদেশে অবস্থিত দেশি ও বিদেশি সব কারখানা ফ্যাক্টরি শ্রমিকদের ন্যায্য পাওনা পরিষদের জন্য উদাত্ত আহ্বান জানান।

হোই বাংলাদেশের শ্রম সংস্কার ও নিরাপদ কর্মপরিবেশ গঠনের প্রচেষ্টাকে স্বাগত জানান। তিনি মজুরি বৃদ্ধি ও শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের ওপর জোর দেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান, ইন্ডাস্ট্রিঅলের সহকারী জেনারেল সেক্রেটারি মি. কেমাল ওজকান ও আঞ্চলিক সম্পাদক আশুতোষ ভট্টাচার্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page