বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা ১৬ ডিগ্রিতে নামল ঢাকার তাপমাত্রা, বাড়ছে শীতের দাপট আমার ভোটে হাত দিলে খবর আছে: জামায়াত আমির চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাটে দু’ সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষ: ধারালো অস্ত্রাঘাতে নিহত ১, আহত ২০ নওগাঁ-(৪) মান্দা আসনে এনসিপির মনোনয়ন পেলেন ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি ব্যারিস্টার আতীকুর রহমান আতিকের কাশিমপুরে বিজিবির যৌথ অভিযানে মাদক সম্রাজ্ঞী আঁখিসহ আটক ৮  সুন্দরগঞ্জে সরকারি কলেজের শিক্ষকদের সঙ্গে বিএনপির প্রার্থীর মতবিনিময় সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আরিফের জানাজা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মওলানা ভাসানী সেতু সড়কে ‘লাল নিশান’

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ : বাঁচানো গেল না শিশু আয়ানকে

গাজীপুরের জয়দেবপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ এক বছরের শিশু আয়ানের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিনজনে।
শনিবার (৩ মে) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, গাজীপুরের জয়দেবপুর থেকে দগ্ধ অবস্থায় নারী-শিশুসহ পাঁচজনকে আমাদের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আজ সকালে এক বছরের শিশু আয়ান চিকিৎসাধীন অবস্থায় এইচডিইউতে মারা যায়। তার শরীরের ২৮ শতাংশ দগ্ধ হয়েছিল। এই ঘটনায় ৫ জনের মধ্যে তিনজনের মৃত্যু হলো।
তিনি আরও বলেন, গত ২৮ এপ্রিল সিমা আক্তার ৯০ শতাংশ দগ্ধ নিয়ে ফিমেল এইচডিতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরদিন সকালের দিকে নামে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তাসলিমা ৯৫ শতাংশ দগ্ধ নিয়ে এইচডডিইউতে মারা যান। এছাড়া পারভীনের শরীরের ৩২ শতাংশ ও তানজিলার শরীরের ৯০ শতাংশ দগ্ধ নিয়ে এইচডিইউতে চিকিৎসা চলছে।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল গাজীপুরের জয়দেবপুরে গ্যাস লিকেজ হয়ে এ দুর্ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page