শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন

ঢাকা ও আশপাশের অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

রাজধানী ঢাকা ও আশপাশের অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাসও প্রবাহিত হতে পারে বলে জানানো হয়েছে।
রোববার (৪ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে বৃষ্টি এবং বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এসময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার হতে পারে এবং এটি দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে প্রবাহিত হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
এতে আরও জানানো হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকায় সামান্য বৃষ্টিপাত (ট্রেস) রেকর্ড করা হয়েছে বলেও জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page