রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
পোস্টাল ব্যালটে ভোট দিতে ২ লাখ ২৩ হাজার ৪৭১ প্রবাসীর নিবন্ধন বায়তুল মোকাররমের সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়নে ১৯৯ কোটি টাকার প্রকল্প প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৪ লাখ টাকার অনুদান একটা গোষ্ঠী ধর্মের নামে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়: মির্জা ফখরুল সীমান্তে মাদকবিরোধী অভিযানে রামু বিজিবির হাতে চালকসহ ইয়াবা জব্দ চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় সেচ্ছাসেবক দল নেতা নিহত আইএলওর কনভেনশন অনুসমর্থনে ইইউর অভিনন্দন শিক্ষা ভবনের সামনে নিরাপত্তা জোরদার করলো পুলিশ সিলেট কেন্দ্রীয় কারাগার–১ এ বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ,দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের স্বীকৃতি পেলেন কারা কর্মকর্তা–কর্মচারীরা শুটিং শেষে চেনা যাচ্ছে না সালমান খানকে, চমকে গেল ভক্তরা

কার স্মৃতিতে ডুব দিলেন মিমি?

ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী। তিনি ‘চ্যাম্পিয়ন’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে পর্দাপন করেন। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব রয়েছেন মিমি।
সম্প্রতি এ অভিনেত্রী তার ভক্ত-অনুরাগীদের মাঝে সাদা শাড়ি পরে আবেদময়ী লুকে ধরা দিয়েছেন। শেয়ার করা ছবিতে দেখা যায়, পরনে দুধ সাদা শাড়ি সঙ্গে রংমিলান্তি নেটের ব্লাউজ, হালকা মেকআপ-লিপস্টিক সঙ্গে খোলা চুল।

মিমির স্নিগ্ধতায় মুগ্ধ ভক্ত-অনুরাগীরা। তবে তার ক্যাপশন থেকে যেন নজর সরছে না নেটিজেনদের। ক্যাপশনে মিমি লেখেন, ‘চাঁদের আলো এবং স্মৃতিতে মোড়া।’ প্রশ্ন উঠছে, কার স্মৃতিতে ডুব দিলেন অভিনেত্রী? কাউকে কি তিনি মিস করছেন?
আবার নেটিজেনদের কেউ কেউ একধাপ এগিয়ে ভাবছেন, কারও সঙ্গে হয়তো চার হাত এক হতে চলেছে। এই নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। তবে কেউ কেউ তো আবার এই ছবিগুলো যিনি তুলেছেন, তার কপাল নিয়ে হিংসা করছেন। বলছেন, ইসস! ক্যামেরার ওপ্রান্তে থাকতে পারলে কী না ভালো হত।

প্রসঙ্গত, গত মার্চ মাসেই মুক্তি পেয়েছে মিমি অভিনীত ‘ডাইনি’। সেই ওয়েব সিরিজ বহুল প্রশংসিত হয়েছে। ব্যতিক্রম শুধু পরমা বন্দ্যোপাধ্যায়ের পোস্টের ভিত্তিতে তৈরি হওয়া বিতর্ক। ঠোঁট ফিলার করিয়ে মিমির বিরুদ্ধে ভালো করে সংলাপ বলতে না পারার অভিযোগ এনেছিলেন পরমা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page