বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আমার ভোটে হাত দিলে খবর আছে: জামায়াত আমির চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাটে দু’ সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষ: ধারালো অস্ত্রাঘাতে নিহত ১, আহত ২০ নওগাঁ-(৪) মান্দা আসনে এনসিপির মনোনয়ন পেলেন ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি ব্যারিস্টার আতীকুর রহমান আতিকের কাশিমপুরে বিজিবির যৌথ অভিযানে মাদক সম্রাজ্ঞী আঁখিসহ আটক ৮  সুন্দরগঞ্জে সরকারি কলেজের শিক্ষকদের সঙ্গে বিএনপির প্রার্থীর মতবিনিময় সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আরিফের জানাজা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মওলানা ভাসানী সেতু সড়কে ‘লাল নিশান’ পদত্যাগ করছেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ শাকিব নির্ভরতা ‘সুসংবাদ নয়’ বললেন অপু বিশ্বাস

হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

ভারত-পাকিস্তান যুদ্ধাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর যেন কোনো দুষ্কৃতকারীরা হামলা করতে না পারে সে লক্ষ্যে পুলিশের সকল ইউনিটকে নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।\বুধবার (৮ মে) পুলিশ সদরদপ্তরে অপারেশন শাখা থেকে এই নির্দেশনার একটি চিঠি পুলিশের সকল ইউনিট ও জেলা এবং থানাগুলোতে দেওয়া হয়েছে।

আইজিপির পক্ষে স্বাক্ষর করেন পুলিশ সদরদপ্তরে অপারেশন শাখার অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) শাহজাদা মো. আসাদুজ্জামান।
চিঠিতে বলা হয়, সীমান্ত এলাকায় কোন দুষ্কৃতকারী যাতে কোনও প্রকার উসকানিমূলক আচরণ বা অস্থিশীলতা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন এবং প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, সারাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের জীবন ও সম্পদের ওপর কোনো দুষ্কৃতকারী যেন হামলা, আক্রমণ বা ভাঙচুর করতে না পারে, সেদিকে সতর্ক নজর রাখতে হবে। উসকানিমূলক আচরণ বা অস্থিরতা সৃষ্টির মাধ্যমে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানো প্রতিরোধে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার কথাও উল্লেখ করা হয়েছে।

এছাড়া মোবাইল, ইন্টারনেটসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে গুজব বা প্রোপাগান্ডা ছড়িয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সেদিকে সর্বোচ্চ সতর্ক দৃষ্টি রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page