রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৪ লাখ টাকার অনুদান একটা গোষ্ঠী ধর্মের নামে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়: মির্জা ফখরুল সীমান্তে মাদকবিরোধী অভিযানে রামু বিজিবির হাতে চালকসহ ইয়াবা জব্দ চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় সেচ্ছাসেবক দল নেতা নিহত আইএলওর কনভেনশন অনুসমর্থনে ইইউর অভিনন্দন শিক্ষা ভবনের সামনে নিরাপত্তা জোরদার করলো পুলিশ সিলেট কেন্দ্রীয় কারাগার–১ এ বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ,দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের স্বীকৃতি পেলেন কারা কর্মকর্তা–কর্মচারীরা শুটিং শেষে চেনা যাচ্ছে না সালমান খানকে, চমকে গেল ভক্তরা বিশ্বকাপের প্রস্তুতিতে কারস্টেনকে যুক্ত করল নামিবিয়া তুরাগে আবাসিক ভবনে আগুন, আহত ৫

বাগেরহাটে নার্সিং ডিপ্লোমাকে স্নাতক সমমান করার দাবিতে বিক্ষোভ

আন্তর্জাতিক নার্স দিবসেও উৎসবের আমেজ নেই বাগেরহাটে। বরং দিবসটি বর্জন করে নার্সিং ডিপ্লোমাকে স্নাতক ডিগ্রির স্বীকৃতি দেওয়ার দাবিতে বাগেরহাটে রাস্তায় আন্দোলন করছেন নার্সরা।
সোমবার (১২ মে) দুপুরে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের সামনে বিক্ষোভ সমাবেশ করেন নার্স ও মিডওয়াইফরা।

বিক্ষোভ সমাবেশে শিহাবুল ইসলাম, রায়হান আলী, আঁখি ইসলাম, মনিরুজ্জামান, বায়জিদ ইসলাম, শংকরী বিশ্বাস, আসাদুল ইসলাম হৃদয় হালদার, রোজিনা, কুতুবউদ্দিন, রিপন কুমারসহ তিন শতাধিক সরকারি নার্সিং ইনস্টিটিউ, নারগিস মেমোরিয়ান ইনস্টিটিউ ও ইনটার্ন নার্সের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কুতুবউদ্দিন বলেন, যেখানে এইচএসসি পাসের পরে তিন বছর পড়াশুনা করে জেনারেল এডুকেশনে স্নাতক পাস করছে। সেখানে আমরা এইচএসসি পাসের পর দীর্ঘ তিন বছর ধরে কঠোর পরিশ্রমের মাধ্যমে নার্সিং ও মিডওয়াইফারি বিষয়ে ডিপ্লোমা অর্জন করি। এটা এক ধরনের বৈষম্য। এটা আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক। আন্তর্জাতিক নার্স দিবসে আমরা আমাদের এই ন্যায্য দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই।

আঁখি ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা জীবন রক্ষাকারী পেশায় নিয়োজিত, আমাদের শিক্ষার যথাযথ মূল্যায়ন হওয়া উচিত। আমরা অবিলম্বে এই বৈষম্যের অবসান চাই।
মনিরুজ্জামান বলেন, স্নাতক সমমান না পাওয়ায় আমরা উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি। আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়ছি। সরকার যদি আমাদের এই দাবি মানে, তাহলে আমরা আরও বেশি উৎসাহিত হব এবং আরও ভালোভাবে মানুষের সেবা করতে পারব।

শংকরী বিশ্বাস বলেন, আজ আন্তর্জাতিক নার্স দিবসে আমরা কোনো আনন্দ উৎসবে অংশ নেইনি। আমাদের কাছে এই দিনটি আজ প্রতিবাদ জানানোর দিন। আমরা আশা করি, সরকার আমাদের এই যৌক্তিক দাবি বিবেচনা করবে এবং দ্রুত এর সমাধান করবে।

নার্সদের ন্যায্য স্বীকৃতি শুধু তাদের ব্যক্তিগত উন্নয়ন নয়, স্বাস্থ্যখাতের সার্বিক মান উন্নয়নেরও পূর্বশর্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page