বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিগ্রিতে নামল ঢাকার তাপমাত্রা, বাড়ছে শীতের দাপট আমার ভোটে হাত দিলে খবর আছে: জামায়াত আমির চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাটে দু’ সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষ: ধারালো অস্ত্রাঘাতে নিহত ১, আহত ২০ নওগাঁ-(৪) মান্দা আসনে এনসিপির মনোনয়ন পেলেন ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি ব্যারিস্টার আতীকুর রহমান আতিকের কাশিমপুরে বিজিবির যৌথ অভিযানে মাদক সম্রাজ্ঞী আঁখিসহ আটক ৮  সুন্দরগঞ্জে সরকারি কলেজের শিক্ষকদের সঙ্গে বিএনপির প্রার্থীর মতবিনিময় সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আরিফের জানাজা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মওলানা ভাসানী সেতু সড়কে ‘লাল নিশান’ পদত্যাগ করছেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

ভোলার কৃতি সন্তান সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নির্বাচিত সাধারণ সম্পাদক

নুরে আলম পারভেজ :

ভোলা জেলার কৃতি সন্তান মো. রাকিব শিকদার সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। শনিবার রাজধানীর হাতিরঝিল সংলগ্ন একটি রেস্টুরেন্টে আয়োজিত কর্মীসভা ও নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নতুন নেতৃত্ব গঠিত হয়।

দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে উৎসবমুখর ভোটগ্রহণ কার্যক্রম। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের প্রতিনিধি নির্বাচন করেন।

ভোট গণনা শেষে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি দিনার হোসেন স্বাক্ষরিত আনুষ্ঠানিক ঘোষণাপত্রে মো. সাব্বির হোসেনকে সভাপতি ও মো. রাকিব শিকদারকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে মো. সাব্বির হোসেন পেয়েছেন ৭২ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. রাকিব শিকদার পেয়েছেন ৬৪ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে মো. দোবাইদুর রহমান পেয়েছেন ৪৪ ভোট এবং সাইফুল ইসলাম মিরাজ পেয়েছেন ৫০ ভোট।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. রাকিব শিকদার বলেন, “শিক্ষার্থীদের ভালোবাসা ও আস্থাই আমার শক্তি। আমি তাদের স্বার্থ ও ছাত্রদলের আদর্শ রক্ষায় দায়িত্বশীলভাবে কাজ করবো।”

ছাত্রদের অংশগ্রহণে প্রাণবন্ত এ নির্বাচনকে ঘিরে ছিল ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা। অনেকেই মনে করছেন, এ ধরনের নির্বাচন একটি অংশগ্রহণমূলক, গণতান্ত্রিক পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন নেতৃত্বের হাত ধরে সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page