রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৪ লাখ টাকার অনুদান একটা গোষ্ঠী ধর্মের নামে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়: মির্জা ফখরুল সীমান্তে মাদকবিরোধী অভিযানে রামু বিজিবির হাতে চালকসহ ইয়াবা জব্দ চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় সেচ্ছাসেবক দল নেতা নিহত আইএলওর কনভেনশন অনুসমর্থনে ইইউর অভিনন্দন শিক্ষা ভবনের সামনে নিরাপত্তা জোরদার করলো পুলিশ সিলেট কেন্দ্রীয় কারাগার–১ এ বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ,দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের স্বীকৃতি পেলেন কারা কর্মকর্তা–কর্মচারীরা শুটিং শেষে চেনা যাচ্ছে না সালমান খানকে, চমকে গেল ভক্তরা বিশ্বকাপের প্রস্তুতিতে কারস্টেনকে যুক্ত করল নামিবিয়া তুরাগে আবাসিক ভবনে আগুন, আহত ৫

গাজীপুরে মহিলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীদা আক্তার জসুদাকে গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা পুলিশ।
মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ২টায় গাজীপুর মহানগরীর উত্তর ছায়া বিথী এলাকায় তার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে জয়দেবপুর থানা পুলিশ। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালীম জসুদাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত শাহীদা আক্তার জসুদা গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার শান্তি চরণের মেয়ে।
জানা গেছে, তিনি মহিলা আওয়ামী লীগের নেত্রী হওয়ার সুবাদে ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার ছিলেন। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের ওপর হামলার ঘটনায় একটি শিশু আহত হওয়ার মামলার এজহারভুক্ত আসামি। আওয়ামী লীগের সময়ে তিনি স্থানীয় বিভিন্ন গার্মেন্টস কারখানা থেকে ঝুট ব্যবসা করতেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালীম বলেন, মহিলা আওয়ামী লীগের সাংঘঠনিক সম্পাদক জসুদা আওয়ামী লীগের সময়ে ঝুটের ব্যবসা করতেন। তিনি মেম্বার ছিলেন। গোপন সূত্রে আমরা জানতে পারি, নারায়ণগঞ্জের মেয়র আইভী গ্রেপ্তারের পর গার্মেন্টস শিল্পে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার লক্ষ্যে তিনি অর্থায়ন করছেন এবং শ্রমিক বিক্ষোভে ইন্ধন দিচ্ছেন। এছাড়া ৫ আগস্টের পরবর্তী সময়ে কয়েকটি গার্মেন্টস ফ্যাক্টরি ভাঙচুর এবং শ্রমিকদেরকে উস্কানি দেওয়ার সঙ্গে তার সম্পৃক্ততা থাকার তথ্য আমাদের কাছে আছে।
তিনি আরও বলেন, আমরা প্রাথমিকভাবে বৈষম্যবিরোধী আন্দোলনের হামলার মামলায় বিজ্ঞ আদালতে তাকে হাজির করব। পরে তার বিরুদ্ধে প্রাপ্ত তথ্য যাচাই ও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তার রিমান্ড চাওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page