রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
গ্রিসের উপকূলে নৌকাডুবে ১৮ অভিবাসন প্রত্যাশী নিহত চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা : ইসি সানাউল্লাহ পোস্টাল ব্যালটে ভোট দিতে ২ লাখ ২৩ হাজার ৪৭১ প্রবাসীর নিবন্ধন বায়তুল মোকাররমের সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়নে ১৯৯ কোটি টাকার প্রকল্প প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৪ লাখ টাকার অনুদান একটা গোষ্ঠী ধর্মের নামে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়: মির্জা ফখরুল সীমান্তে মাদকবিরোধী অভিযানে রামু বিজিবির হাতে চালকসহ ইয়াবা জব্দ চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় সেচ্ছাসেবক দল নেতা নিহত আইএলওর কনভেনশন অনুসমর্থনে ইইউর অভিনন্দন শিক্ষা ভবনের সামনে নিরাপত্তা জোরদার করলো পুলিশ

মনোহরদী বাজার উন্নয়ন ও জনগণের সেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত!

মনোহরদী বাজার উন্নয়ন ও জনগণের সেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত!

বিস্তারিত দেখুন নরসিংদীর মনোহরদী প্রতিনিধি: আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ-এর পাঠানো প্রতিবেদনে…..

নরসিংদীর মনোহরদী পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে এবং মনোহরদী বাজার কল্যাণ সমিতির আয়োজনে হোটেল নূরজাহানের হলরুমে এক বিশেষ ব্যবসায়ী মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মনোহরদী পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মনোহরদী পৌর জামায়াতের আমির ও মনোহরদী প্রেসক্লাবের সভাপতি মো. আসাদুজ্জামান নূর।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের জামায়াত মনোনীত প্রার্থী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মনোহরদী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোহরদী উপজেলা দক্ষিণ জামায়াতের আমির মাওলানা মো. সানাউল্লাহ ও সেক্রেটারি মো. তাজুল ইসলাম শাহীন

আমন্ত্রিত অতিথি পৌর জামায়াতের সেক্রেটারি মো. মোফাজ্জল হোসেন।

সভায় মনোহরদী বাজার বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
ব্যবসায়ীরা সভায় তাদের বিভিন্ন সমস্যা ও অভাব-অভিযোগ তুলে ধরেন এবং জামায়াতে ইসলামীর মাধ্যমে ব্যবসায়ী সমাজের অধিকার রক্ষায় করণীয় বিষয়ে আলোচনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page