রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
গ্রিসের উপকূলে নৌকাডুবে ১৮ অভিবাসন প্রত্যাশী নিহত চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা : ইসি সানাউল্লাহ পোস্টাল ব্যালটে ভোট দিতে ২ লাখ ২৩ হাজার ৪৭১ প্রবাসীর নিবন্ধন বায়তুল মোকাররমের সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়নে ১৯৯ কোটি টাকার প্রকল্প প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৪ লাখ টাকার অনুদান একটা গোষ্ঠী ধর্মের নামে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়: মির্জা ফখরুল সীমান্তে মাদকবিরোধী অভিযানে রামু বিজিবির হাতে চালকসহ ইয়াবা জব্দ চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় সেচ্ছাসেবক দল নেতা নিহত আইএলওর কনভেনশন অনুসমর্থনে ইইউর অভিনন্দন শিক্ষা ভবনের সামনে নিরাপত্তা জোরদার করলো পুলিশ

মাহফুজ আলমকে পানির বোতল নিক্ষেপে তীব্র নিন্দা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে পানির বোতল নিক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম।
বৃহস্পতিবার (১৫ মে) সংগঠনটির সভাপতি ও সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল (১৪ মে) রাতে কাকরাইল মসজিদের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে উপস্থিত হন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি খোলা মনে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন। তবে আন্দোলনকারীদের মধ্যে থেকে কোনো একজন তার দিকে একটি পানির বোতল ছুড়ে মারেন। পানির বোতল উপদেষ্টার মাথায় লেগে তিনি আহত হন।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, কোনো সুস্থ ও বিবেকবান শিক্ষার্থী এমন কাজ করতে পারেন না। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনের কোনো দুষ্কৃতকারী বা স্বাধীনতা বিরোধীদের দ্বারা প্ররোচিত হয়ে এমন অপকর্ম করা হয়েছে।
বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দায়ীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page