বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাটে দু’ সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষ: ধারালো অস্ত্রাঘাতে নিহত ১, আহত ২০ নওগাঁ-(৪) মান্দা আসনে এনসিপির মনোনয়ন পেলেন ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি ব্যারিস্টার আতীকুর রহমান আতিকের কাশিমপুরে বিজিবির যৌথ অভিযানে মাদক সম্রাজ্ঞী আঁখিসহ আটক ৮  সুন্দরগঞ্জে সরকারি কলেজের শিক্ষকদের সঙ্গে বিএনপির প্রার্থীর মতবিনিময় সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আরিফের জানাজা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মওলানা ভাসানী সেতু সড়কে ‘লাল নিশান’ পদত্যাগ করছেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ শাকিব নির্ভরতা ‘সুসংবাদ নয়’ বললেন অপু বিশ্বাস রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে সিইসি

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চলবে, কোনও মেয়াদ নেই: ভারতীয় সেনাবাহিনী

টানা বেশ কয়েকদিনের হামলা, পাল্টা হামলা ও উত্তেজনার পর সম্প্রতি যুদ্ধবিরতিতে পৌঁছিয়েছিল ভারত ও পাকিস্তান। এরপর উভয় দেশের সামরিক কর্মকর্তারা নিয়মিত একে-অপরের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং যুদ্ধবিরতির মেয়াদও বাড়াচ্ছেন।
কয়েকদিন আগে হওয়া সর্বশেষ আলোচনা অনুযায়ী ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ রোববার (১৮ মে) শেষ হওয়ার কথা। অনেকে ভেবেছিলেন, যুদ্ধবিরতি হয়তো আজই শেষ হবে। তবে ভারতীয় সেনাবাহিনী বলছে, পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চলবে।

একইসঙ্গে এই যুদ্ধবিরতিকে মেয়াদহীন তথা কোনও মেয়াদ নেই বলেও জানিয়েছে তারা। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যমটি বলছে, ভারত ও পাকিস্তানের মধ্যে গত ১২ মে যে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা এখনই শেষ হচ্ছে না—এমন তথ্যই জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর এক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা।

রোববার তিনি বলেন, “যারা ভাবছেন এই বিরতি শুধু সাময়িক, তাদের জন্য স্পষ্ট করে দিচ্ছি—ডিজিএমওদের (দুই দেশের সামরিক পরিচালনপ্রধান) আলোচনায় যে যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়েছে, তার কোনও নির্দিষ্ট মেয়াদ নেই।”
তিনি আরও জানান, রোববার দুই দেশের সামরিক বাহিনীর ডিজিএমওদের মধ্যে কোনও আলোচনা হওয়ার বিষয়টি নির্ধারিত নেই।

উল্লেখ্য, কয়েক সপ্তাহের সামরিক উত্তেজনার পর ১২ মে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়। এরপর থেকেই সীমান্তে গোলাগুলি বন্ধ রয়েছে এবং উভয় পক্ষই উত্তেজনা প্রশমনে কূটনৈতিক ও সামরিক পর্যায়ে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page