রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
গ্রিসের উপকূলে নৌকাডুবে ১৮ অভিবাসন প্রত্যাশী নিহত চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা : ইসি সানাউল্লাহ পোস্টাল ব্যালটে ভোট দিতে ২ লাখ ২৩ হাজার ৪৭১ প্রবাসীর নিবন্ধন বায়তুল মোকাররমের সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়নে ১৯৯ কোটি টাকার প্রকল্প প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৪ লাখ টাকার অনুদান একটা গোষ্ঠী ধর্মের নামে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়: মির্জা ফখরুল সীমান্তে মাদকবিরোধী অভিযানে রামু বিজিবির হাতে চালকসহ ইয়াবা জব্দ চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় সেচ্ছাসেবক দল নেতা নিহত আইএলওর কনভেনশন অনুসমর্থনে ইইউর অভিনন্দন শিক্ষা ভবনের সামনে নিরাপত্তা জোরদার করলো পুলিশ

বিড়ি-সিগারেট নিয়ে মালদ্বীপে না যাওয়ার পরামর্শ

মালদ্বীপে যাওয়ার সময় বিড়ি, সিগারেট বা অন্য কোনো প্রকার অবৈধ দ্রব্য সঙ্গে না নেওয়ার জন্য বাংলাদেশিদের বিশেষভাবে সতর্ক করেছে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন।
রোববার (১৮ মে) মালের বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মালদ্বীপে বিড়ি, সিগারেট বা অন্য ধূমপান সংক্রান্ত দ্রব্যের ওপর বিভিন্ন ধরনের বিধি-নিষেধ রয়েছে।

এ কারণে মালদ্বীপে আসার সময় বিড়ি, সিগারেট বা অন্য কোনো প্রকার অবৈধ দ্রব্য সামগ্রী সঙ্গে না আনার জন্য বিশেষভাবে সতর্ক করা হলো।
বিষয়টি মেনে না চললে আপনাকে মালদ্বীপে জেল বা বড় অঙ্কের জরিমানার সম্মুখীন হতে হবে। সবাইকে এ বিষয়ে সাবধানতা অবলম্বনের জন্য অনুরোধ করা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page