রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
পোস্টাল ব্যালটে ভোট দিতে ২ লাখ ২৩ হাজার ৪৭১ প্রবাসীর নিবন্ধন বায়তুল মোকাররমের সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়নে ১৯৯ কোটি টাকার প্রকল্প প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৪ লাখ টাকার অনুদান একটা গোষ্ঠী ধর্মের নামে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়: মির্জা ফখরুল সীমান্তে মাদকবিরোধী অভিযানে রামু বিজিবির হাতে চালকসহ ইয়াবা জব্দ চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় সেচ্ছাসেবক দল নেতা নিহত আইএলওর কনভেনশন অনুসমর্থনে ইইউর অভিনন্দন শিক্ষা ভবনের সামনে নিরাপত্তা জোরদার করলো পুলিশ সিলেট কেন্দ্রীয় কারাগার–১ এ বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ,দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের স্বীকৃতি পেলেন কারা কর্মকর্তা–কর্মচারীরা শুটিং শেষে চেনা যাচ্ছে না সালমান খানকে, চমকে গেল ভক্তরা

কান উৎসবে ছেঁড়া পোশাক নিয়ে হাসাহাসি, জবাব নেই উর্বশীর

এবারের কান উৎসবের লাল গালিচায় পা রেখেছিলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। কিন্তু প্রথম দিন থেকেই তার পোশাক-সাজ নিয়ে ছিল সমালোচনা। প্রথমে তোতা পাখির মতো রংবেরঙের পোশাক পরেছিলেন, হাতেও ধরেছিলেন তোতা পাখি। বলা যায়, তার অতিরিক্ত রূপসজ্জার কারণে ‘জঘন্য’ সাজ বলেও মন্তব্য করা হয়।

উৎসবের দ্বিতীয় দিনেও পোশাক বিপত্তি কিন্তু পিছু ছাড়েনি উর্বশীর। এদিন এক আধা স্বচ্ছ পোশাক পরেছিলেন অভিনেত্রী; আর হাত নাড়তেই বিপত্তি! বাম দিকের বাহুর নীচের অংশ ছেঁড়া! সেটা আবার স্পষ্ট দেখা যাচ্ছে। ব্যস, দেখতে দেখতে অভিনেত্রীর সেই ছবি, ভিডিও ভাইরাল; সঙ্গে শুরু হয় নেটিজেনদের হাসাহাসি।
নিজের পোশাকে যে বিপত্তি ঘটেছে সেটা তিনিও মুহূর্তে টের পেয়ে যান। যার জেরে হাত না তুলে বিষয়টি সামলানোর চেষ্টা করেছেন। কিন্তু কতক্ষণ এ ভবে হাত না নাড়িয়ে থাকা সম্ভব? অ্যান্তর্জাতিক মঞ্চে প্রশ্নও উঠেছে, কানের মতো এমন একটি উৎসবের মঞ্চে ছেঁড়া পোশাকে ভারতের প্রতিনিধিত্ব!

এমন বিতর্কে ভারতীয় গণমাধ্যম উর্বশীর জবাবের অপেক্ষায় ছিল। কিন্তু এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে অভিনেত্রীর মুখে কুলুপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page