রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা : ইসি সানাউল্লাহ পোস্টাল ব্যালটে ভোট দিতে ২ লাখ ২৩ হাজার ৪৭১ প্রবাসীর নিবন্ধন বায়তুল মোকাররমের সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়নে ১৯৯ কোটি টাকার প্রকল্প প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৪ লাখ টাকার অনুদান একটা গোষ্ঠী ধর্মের নামে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়: মির্জা ফখরুল সীমান্তে মাদকবিরোধী অভিযানে রামু বিজিবির হাতে চালকসহ ইয়াবা জব্দ চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় সেচ্ছাসেবক দল নেতা নিহত আইএলওর কনভেনশন অনুসমর্থনে ইইউর অভিনন্দন শিক্ষা ভবনের সামনে নিরাপত্তা জোরদার করলো পুলিশ সিলেট কেন্দ্রীয় কারাগার–১ এ বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ,দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের স্বীকৃতি পেলেন কারা কর্মকর্তা–কর্মচারীরা

পূর্বাভাসে তাণ্ডব শুরু : শাকিব

আসন্ন কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’। ইতোমধ্যেই সিনেমাটির পোস্টাও ও দেড় মিনিটের ভিডিও ক্লিপ শাকিব ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বেশ আলোচনা।
এদিকে শাকিব খান একটি পোস্টার শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, ‘তাণ্ডব’বের অ্যাকশন অবতারে ধরা দিয়ে। হাতে জ্বলন্ত সিগারেট, পরনে শার্ট। চোখে-মুখে আগুনের ছাপ স্পষ্ট।
পোস্টার শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘পূর্বাভাসে তাণ্ডব শুরু।’ কমেন্টের বক্সে ‘তাণ্ডব’বের অ্যাকশন অবতারের প্রশংসাও করেছেন শাকিব ভক্ত থেকে শুরু করে নেটিজেনরাও।
একজন নেটিজেন লিখেছেন, ‘আমাদের মেগাস্টার শাকিব খান বাংলা সিনেমাকে অন্য লেভেল এ নিয়ে যাচ্ছে এইবার হবেই রেকর্ডের তাণ্ডব।’ ইসলাম জিয়া নামে আরেকজনের কথায়, ‘শাকিব খান মানে সুপারহিট ব্লকবাস্টার।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

প্রসঙ্গত, সিনেমাটির পরিচালক রায়হান রাফী। সিনেমাটি একটি দ্বিপাক্ষিক যৌথ প্রযোজনা, যেখানে ভারতের শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এবং বাংলাদেশের আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড যৌথভাবে প্রযোজনার দায়িত্বে রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page