বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু সাজিদকে উদ্ধারে ৪০ ফুট গর্ত থেকে খোঁড়া হচ্ছে সুরঙ্গ কলকাতায় আসছে মেসি, শহর জুড়ে উৎসবের আমেজ ৫ মিনিটের ব্যবধানে সিলেটে দুইবার ভূমিকম্প পেশাগত দক্ষতা বৃদ্ধির আহ্বান সেনাপ্রধানের নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা ১৬ ডিগ্রিতে নামল ঢাকার তাপমাত্রা, বাড়ছে শীতের দাপট আমার ভোটে হাত দিলে খবর আছে: জামায়াত আমির চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাটে দু’ সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষ: ধারালো অস্ত্রাঘাতে নিহত ১, আহত ২০ নওগাঁ-(৪) মান্দা আসনে এনসিপির মনোনয়ন পেলেন ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি ব্যারিস্টার আতীকুর রহমান আতিকের

বড়লেখা সীমান্তে ১৫৩ জনকে পুশ ইন করেছে বিএসএফ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে পুশ ইনের ঘটনায় মৌলভীবাজার জেলার বড়লেখা সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী ১৫৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৫ মে) সকালে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর আওতাধীন সীমান্ত এলাকার বিভিন্ন জায়গা দিয়ে এই পুশ ইনের ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, বড়লেখা উপজেলার লাতু বিওপি ক্যাম্পে ৭৯ জন, পাল্লাথল বিওপিতে ৪২ জন এবং নয়াগ্রাম বিওপিতে ৩২ জন অনুপ্রবেশকারীকে আটক করা হয়। শ্রীমঙ্গল সেক্টরের অধীনস্থ ৫২ বিজিবির সদস্যরা সীমান্তের তিনটি বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট) ক্যাম্প থেকে এসব ব্যক্তিকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান পিপিএম বলেন, পুশ ইনের ঘটনায় জড়িতদের আটক করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘটনার পরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং তাদের দিকনির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান আরও বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় বিজিবির টহল এবং নজরদারি আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি স্থানীয়দের সহযোগিতায় সীমান্তবর্তী অঞ্চলে গোয়েন্দা তৎপরতাও বৃদ্ধি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page