রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
পোস্টাল ব্যালটে ভোট দিতে ২ লাখ ২৩ হাজার ৪৭১ প্রবাসীর নিবন্ধন বায়তুল মোকাররমের সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়নে ১৯৯ কোটি টাকার প্রকল্প প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৪ লাখ টাকার অনুদান একটা গোষ্ঠী ধর্মের নামে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়: মির্জা ফখরুল সীমান্তে মাদকবিরোধী অভিযানে রামু বিজিবির হাতে চালকসহ ইয়াবা জব্দ চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় সেচ্ছাসেবক দল নেতা নিহত আইএলওর কনভেনশন অনুসমর্থনে ইইউর অভিনন্দন শিক্ষা ভবনের সামনে নিরাপত্তা জোরদার করলো পুলিশ সিলেট কেন্দ্রীয় কারাগার–১ এ বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ,দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের স্বীকৃতি পেলেন কারা কর্মকর্তা–কর্মচারীরা শুটিং শেষে চেনা যাচ্ছে না সালমান খানকে, চমকে গেল ভক্তরা

আজ ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ঢাকার কিছু স্থানে আজ (২৭ মে) দুপুর থেকে ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ও বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।
মঙ্গলবার (২৭ মে) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য মঙ্গলবার দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা তিতাস গ্যাস অধিভুক্ত সাভার ক্যান্টনমেন্ট এবং নবীনগর থেকে চক্রবর্তী মোড় পর্যন্ত এলাকায় রাস্তার পূর্ব পাশে এবং নবীনগর থেকে বংশী নদী পর্যন্ত এলাকায় ৮”× ৫০ পিএসআইজি বিতরণ লাইনের সঙ্গে সংযুক্ত সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, সাভার এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page