বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
স্কুলে ভর্তিতে লটারির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মহিবুল হাসানকে প্রত্যাহার তারেক রহমান যেদিন পা রাখবেন, দেশ যেন কেঁপে ওঠে: ফখরুল তফসিল কেন্দ্র করে নির্বাচন ভবনে নিরাপত্তা জোরদার রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলায় নিহত অন্তত ৩১ ২ হাজার টাকা চুরির ঘটনা থেকে মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা হজযাত্রীদের বিমান টিকিটে আবগারি শুল্ক মওকুফ, খরচ কমবে ৫০০০ টাকা গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ ‘ট্রাম্প গোল্ড ভিসা’ চালু করল যুক্তরাষ্ট্র, সরাসরি মিলবে নাগরিকত্ব জাতিসংঘ পরিবেশ সম্মেলনে প্লাস্টিক দূষণ রোধে শক্তিশালী বৈশ্বিক উদ্যোগের দাবি বাংলাদেশের

সীমান্তে নিরাপত্তার কোনো অভাব নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের সীমান্তে নিরাপত্তার কোনো অভাব নেই। জনগণ সম্পূর্ণভাবে নিরাপদ। সীমান্ত সম্পন্ন নিরাপদ। আমার বাহিনী সবসময় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছে। কোনো রকমের অশান্তি বর্ডারে হবে না।
মঙ্গলবার (২৭ মে) সকালে কারা প্রশিক্ষণ কেন্দ্রে কুচকাওয়াজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটা জানিয়েছেন তিনি। কারা প্রশিক্ষণ কেন্দ্রে কুচকাওয়াজ পরিদর্শন, ভাষণ, নবীন ডেপুটি জেলারদের র‌্যাংক ব্যাচ প্রদান এবং জেলা কারাগার পরিদর্শন করেন।

তিনি বলেন, সীমান্তে পুশ ইনের সংখ্যা বেড়েছে। এজন্য আমরা প্রতিবাদও করেছি। তারা বাংলাদেশি, তারা আমাদের ভাই। তাদের ক্ষেত্রে আমরা ভারতকে বলছি- তোমরা প্রপার চ্যানেলে পাঠাও। আমাদের দেশে যারা অবৈধভাবে থাকে, তাদের কিন্তু আমার প্রপার চ্যানেলে পাঠাই। কিন্তু উনারা (ভারত) এটা করছে না। আমরা তাদের বলছি, তোমরা প্রপারভাবে পাঠাও। যদি আমার দেশের নাগরিক হয় তাহলে অবশ্যই তাকে আমরা এক্সেপ্ট করব।
এর আগে প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা অভিবাদন গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন। ১৮ জন নবীন ডেপুটি জেলার তিন মাস ও ৫০৮ জন কারারক্ষী ছয় মাসব্যাপী প্রশিক্ষণ শেষে এই সমাপনী কুচকাওয়াজে অংশ নেন।
পরে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ডেপুটি জেলার ও নবীন কারারক্ষীদের হাতে ক্রেস্ট তুলে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অনুষ্ঠানে কারা মহাপরিদর্শক সৈয়দ মো. মোতাহের হোসেন, রাজশাহী বিভাগের উপমহাপরিদর্শক ও কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট কামাল হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page